যশোরে সন্ত্রাসীর স্বীকারোক্তিতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

0
যশোরে সন্ত্রাসীর স্বীকারোক্তিতে বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার, লোকসমাজ ॥ যশোর শহরের শংকরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী অনির স্বীকারোক্তির ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার রাতে ডিবি পুলিশ যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকায় অভিযান চালায়। এ সময় আলতুর ছেলে অনিক হাসান অনি ও তারেক কাজীর ছেলে তানভীরকে আটক করা হয়। অনির বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৭টি মামলা রয়েছে।

পরে জিজ্ঞাসাবাদে অনির স্বীকারোক্তির ভিত্তিতে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি এবং তানভীরের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আরও জানান, আটক অনি কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।

সড়ক দুর্ঘটনা : পিত্রালয় থেকে স্বামীর বাড়ি ফেরা হলো না কাকলির

0
যশোর সড়ক দুর্ঘটনা
নিহত কাকলি সুলতানা- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া স্কুলসংলগ্ন এলাকায় মাগুরা মহাসড়কে দুর্ঘটনায় কাকলি সুলতানা (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (২৬ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাকলি সুলতানা যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার শ্বশুরবাড়ি বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায়। তিনি দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টুর ভাইয়ের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাকলি সুলতানা কয়েকদিন আগে বাবার বাড়ি বাহাদুরপুরে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ভ্যানে করে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া স্কুলের কাছে গ্রীন সিটি এলাকার সামনে পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে কাকলি সুলতানা ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল তাবাসসুম তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর পর হাইওয়ে পুলিশের অনুমতি সাপেক্ষে পরিবারের সদস্যরা মরদেহ দাফনের জন্য নিজ বাড়িতে নিয়ে যান।

 

শৈলকুপায় মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

0
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে রাহাত বিশ্বাস নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জিম জোয়াদ্দার নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার লাঙ্গলবাঁধ সড়কের ধাওড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধাওড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাহাত বিশ্বাস মোটরসাইকেলে করে ধাওড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাহাত বিশ্বাস ও জিম জোয়াদ্দার গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাহাত বিশ্বাস মারা যান।

ধাওড়া গ্রামের মহিউদ্দিন জানান, দুর্ঘটনায় রাহাত নিহত হয়েছেন এবং আহত জিম জোয়াদ্দার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি আটক করেছে স্থানীয়রা।

শৈলকূপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রাহাত বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কৃষি উপকরণের দাম কমানো ও জিকে সেচ প্রকল্প চালুর দাবি কৃষক সংগ্রাম সমিতির

0
কৃষক সংগ্রাম সমিতির স্মরণসভা

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : কৃষি উপকরণের দাম কমানো, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, আন্তর্জাতিক নদী সনদে অবিলম্বে স্বাক্ষর এবং জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি কৃষক সংগ্রাম সমিতি। প্রয়াত সভাপতি মাস্টার ইমান আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এ দাবি করেছে দলটি। একই সঙ্গে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১০টায় ঝিনাইদহের কালীগঞ্জের মল্লিকপুর বটতলায়  স্মরণসভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক। এছাড়া বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এসএম তৌহিদুর রহমান বাদল, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সদস্য ডা. ওলিয়ার রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের নেতা মানবেন্দ্র দাস মিন্টু, অ্যাডভোকেট আহাদ আলী লস্কর, মকবুল হোসেন, সুকৃতি সরকার ও আতিয়ার রহমানসহ অনেকে। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু।

সভায় নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে দেশে খাদ্য ও কৃষি উৎপাদনে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। কৃষকদের সার, বীজ ও অন্যান্য উপকরণ সহজলভ্য ও কম মূল্যে সরবরাহ না করায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এতে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

তারা অভিযোগ করেন, কৃষি খাতে সরকারের অবহেলার কারণে কুষ্টিয়ার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের পাম্পগুলো অচল হয়ে পড়েছে। ফলে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরার লাখো কৃষক সেচ সংকটে পড়েছেন। নেতৃবৃন্দ বলেন, জিকে প্রকল্প সচল থাকলে কৃষকদের সেচ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমত এবং জ্বালানি সাশ্রয় হতো।

সভায় আরও বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থায় ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে ফসল ক্রয়, রেশনিং ব্যবস্থা চালু এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশের দাবি জানান বক্তারা।

নেতৃবৃন্দ বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ বন্ধ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিও জানান।

কয়রায় গরু নিয়ে হাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

0
খুলনার কয়রায় হাটে গরু নিয়ে যাওয়া

কয়রা (খুলনা) সংবাদদাতা, লোকসমাজ :
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গরুর হাটে গরু নিয়ে যাওয়ার পথে নসিমন উল্টে মিজানুর রহমান (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ৭ বছর বয়সী শিশুপুত্রসহ আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামসুর রহমানের ছেলে।

আহতরা হলেন— নিহতের ছেলে হাবিব (৭), একই গ্রামের আব্দুল সানা (৬৫) এবং বালিয়াডাঙ্গা গ্রামের আতিয়ার গাজী।

কয়রা থানার পুলিশ পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে লালন-পালন করা গরু বিক্রির উদ্দেশ্যে নসিমনে করে বামিয়া গরুর হাটে যাচ্ছিলেন মিজানুর রহমান ও তার সঙ্গীরা। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মিজানুর রহমান নিহত হন। এ সময় তার শিশুসন্তানসহ আরও তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত শিশু হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনায় রেফার করেন। এছাড়া একজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডালটন সানা জানান, হাসপাতালে আনার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছিল। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনায় পাঠানো হয়েছে।

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ ব্যবস্থা, থাকবে ২৪ ঘণ্টা নজরদারি

0
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
প্রচ্ছদ ছবি- লোকসমাজ

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতের জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। খবর : বাসস।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বাসসকে জানান, ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের সময় সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় গ্রিডে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, “ঈদের সময় অফিস-আদালত ও শিল্পকারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। বৃষ্টি হলে চাহিদা আরও কমে যেতে পারে।”

তিনি জানান, ঈদে ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে। কিছু ইউনিট নির্ধারিত রক্ষণাবেক্ষণে রাখা হলেও বাড়তি চাহিদা মোকাবিলায় হেভি ফুয়েল অয়েল ও ফার্নেস অয়েলভিত্তিক উৎপাদন প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকায় সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মো. জহুরুল ইসলাম আরও বলেন, সব বিতরণ কোম্পানির সঙ্গে অনলাইন সভার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। পিডিবির চারটি জোনে কর্মকর্তাদের মাঠপর্যায়ে অবস্থান করতে বলা হয়েছে, যাতে ঝড়-বৃষ্টিতে কোনো লাইন ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামত করা যায়।

বিপিডিবি জানিয়েছে, ঈদের সময় শিল্পাঞ্চল ও অফিস-আদালতে বিদ্যুতের চাপ কমে যাওয়ায় আবাসিক এলাকায় স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সহজ হবে। পাশাপাশি জাতীয় গ্রিডের ঝুঁকিপূর্ণ লাইন ও উপকেন্দ্রগুলো আগেই পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

ঈদের আগে ও পরে কয়েকদিন দেশব্যাপী বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে দ্রুত সমাধানের জন্য প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিভাগের অধীনস্থ সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে বলা হয়েছে। পরিদর্শন শেষে তাদের প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে।

বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিচারকরা স্বাধীন বলেই এনসিপি নেতারা দ্রুত জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

0
আইনমন্ত্রী আসাদুজ্জামান
মঙ্গলবার (২৬ মে) সকালে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান- লোকসমাজ

আসিফ কাজল, ঝিনাইদহ :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন বলেই এনসিপি নেতারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন। তিনি বলেন, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারী ঝিনাইদহে যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

মঙ্গলবার (২৬ মে) সকালে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তবে দেশে বিচারক ও আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচার প্রক্রিয়া দীর্ঘ হয়।

আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়— এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, “তিনি যা বলেছেন, তা আদালত অবমাননার শামিল। বিচারকরা বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন। তারা স্বাধীনভাবে কাজ করছেন বলেই তাদের নেতারা মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন।”

বাংলাদেশের বিচারকরা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি স্বাধীনভাবে কাজ করতে পারেন দাবি করে তিনি বলেন, দেশে মামলা জটের অন্যতম কারণ বিচারক সংকট। একই সঙ্গে ট্রায়ালে অংশ নেওয়ার মতো পর্যাপ্ত আইনজীবী না থাকায় মামলার নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে।

সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সেখানে পুলিশের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল না। বিচারকরাও স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসন্ন বিশ্বকাপে নিজের পছন্দের দল হিসেবে আর্জেন্টিনার নাম উল্লেখ করেন আইনমন্ত্রী।

এর আগে তিনি শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় অংশ নেন। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

0
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে পবিত্র ঈদুল আজহার সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঔদ্ধত্য ও র‍্যাব-পুলিশের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। দ্রুতই দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়ক, পশুর হাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন তিনি।

‘১৭ বছর আইনের শাসন ছিল না’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। দুর্বৃত্তায়নের একটা মহামারি ছিল। জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছেন বলে উল্লেখ করে তিনি জানান, যৌথ অভিযানের মাধ্যমে এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অভিযানে অনেক অস্ত্র উদ্ধার ও দাগি আসামি গ্রেপ্তার করা হয়েছে। এলাকাটিতে পুলিশ একাডেমি, র‍্যাবের একাডেমি এবং ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

সন্ত্রাসীদের আড্ডা যেখানেই থাকুক, নির্মূল করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি এখনই পুরো পরিকল্পনা প্রকাশ করতে চাই না। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।’

ঈদে নিরাপত্তা বাড়ানো হয়েছে

ঈদের সাত দিন আগে থেকে এবং সাত দিন পর পর্যন্ত নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। পশুর হাটে জাল নোট ঠেকাতে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে শনাক্তকারী মেশিন সরবরাহ করা হয়েছে। অননুমোদিত পশুর হাট যাতে না বসতে পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। যাত্রীরা সচেতন থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বর্জ্য অপসারণ ও টোল প্রযুক্তি

কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পৌরসভাসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। টোল প্লাজায় যানজট কমাতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান মন্ত্রী।

সীমান্তে গোলাগুলির কিছু ঘটনার কথা স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পতাকা বৈঠকের মাধ্যমে সেগুলো সমাধান হয়। জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেন।

সুন্দরবনে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্র-গুলিসহ আটক ২

0
সুন্দরবনে নতুন ডাকাত দল
সুন্দরবনে কোস্টগার্ডের হাতে আটক নতুন ডাকাত দলের দুই জন ও উদ্ধার অস্ত্র- লোকসমাজ

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ :
সুন্দরবনে ‘চাচা-ভাইপো’ নামে নতুন ডাকাত বাহিনী গঠনের চেষ্টাকালে আত্মসমর্পণ না করা ছোট সুমন বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে নতুন বাহিনীর নামে ছাপানো ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণে অংশ না নেওয়া দুই সদস্য নতুন করে ‘চাচা-ভাইপো’ নামে একটি ডাকাত দল গঠনের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন মো. নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)। তারা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের শেলা নদীর বটতলার খালসংলগ্ন এলাকা থেকে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করছিল। গত ১৭ মে ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণের পর তারা নতুন নামে আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা চালায়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃষ্টি, বাড়তি ভাড়া, বাস আর টিকিট না পাওয়া নিয়েই বাড়ি ফেরার অপেক্ষা

0
কাউন্টারের সামনের সড়কে হাঁটুসমান পানি জমে গেছে। এর মধ্যে দিয়েই বাসে উঠছেন ঘরমুখো যাত্রীরা।। ছবি: সংগৃহীত

ঈদুল আজহার আগে বাড়ি ফিরতে রাজধানীর জনপথ মোড় থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল পর্যন্ত দীর্ঘ সারি বেঁধেছেন ঘরমুখী মানুষ। কারও হাতে ব্যাগ, কারও কাঁধে বস্তা, কেউ ছোট শিশু কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। কিন্তু বাস মিলছে না। যেটুকু মিলছে, সেখানেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরেজমিনে এই চিত্র দেখা গেছে। জনপথ মোড়সহ আশপাশের বিভিন্ন পয়েন্টে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

একই বাসে আলাদা ভাড়া

জনপথ মোড়ে খুলনাগামী বখতিয়ার পরিবহনের সামনে দাঁড়ানো যাত্রীরা অভিযোগ করেন, একই বাসে কারও কাছ থেকে ৬০০, কারও কাছ থেকে ৭০০ টাকা নেওয়া হচ্ছে। বাসের চালকের সহকারী রাকিব অবশ্য বললেন ভিন্ন কথা। তাঁর ভাষ্য, কাউন্টারে সেই ভাড়া ১ হাজার টাকা। বরিশালগামী আফরা এক্সপ্রেসের নন-এসি বাসে ভাড়া চাওয়া হচ্ছিল ৮০০ টাকা, যেখানে স্বাভাবিক সময়ে এই রুটে ভাড়া ৫০০ থেকে ৫৫০ টাকা। বাড়তি ভাড়ার কারণ জানতে চাইলে গাড়ির এক কর্মী বলেন, ‘আমি কিছু জানি না।’

পিরোজপুরগামী ইমাদ পরিবহনের কাউন্টারে দায়িত্বরত লিটনের জবাব ছিল আরও বেপরোয়া। তিনি বলেন, ‘আপনি যে আলোর রিপোর্টারই হন না কেন — বড় করে লিখে দেন।’

টিকিট নেই, গন্তব্যও অনিশ্চিত

পিরোজপুরগামী যাত্রী মাসুম বিল্লাহ জানান, টিকিট নেই, আর যেগুলোয় আছে সেখানে ভাড়া বেশি। তাঁর কথায়, এখন না গেলে বাড়িই যাওয়া হবে না। ছেলেকে নিয়ে খুলনা যেতে আসা মনোয়ারা বেগম অনেকক্ষণ অপেক্ষা করেও টিকিট পাননি। শেষে ধোলাইপারের দিকে যাওয়ার কথা ভাবছিলেন। সায়েদাবাদের জোনাকি সার্ভিস লাইন কাউন্টারের সামনে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েও বাসে উঠতে পারেননি শাহেদ আলম। হতাশ কণ্ঠে তিনি বলেন, ‘বাড়ি ফিরতেও যদি এমন ভোগান্তি পোহাতে হয়।’

কাউন্টার সংশ্লিষ্টরা জানান, আগের দিন বিভিন্ন জেলায় যাওয়া অনেক বাস এখনো ঢাকায় ফেরেনি। এতেই তৈরি হয়েছে বাসের সংকট।

বৃষ্টিতে ভোগান্তি চরমে

দুপুর ১২টার পর ঝুম বৃষ্টি নামলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। কাউন্টারের সামনে অপেক্ষারত যাত্রীরা মুহূর্তেই ভিজে যান। কেউ ব্যাগ মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকেন, কেউ পরিবার নিয়ে ছুটে যান ছাউনির নিচে। অনেক শিশুকে ভেজা কাপড়ে কাঁদতে দেখা যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে একটি বাস এসে পৌঁছালে হুড়োহুড়ি শুরু হয়। ততক্ষণে কাউন্টারের সামনের সড়কে হাঁটুসমান পানি জমে গেছে। কেউ শিশু কোলে নিয়ে পানির মধ্য দিয়ে এগিয়ে যান, কেউ মালপত্র মাথায় তুলে বাসের দিকে ছোটেন, কেউ রিকশা ভাড়া করে গাড়ির কাছে পৌঁছানোর চেষ্টা করেন। ভেজা কাপড়, কাদা আর বৃষ্টির মধ্যেই কোনোভাবে বাসে উঠলেন ঘরমুখী মানুষেরা।

By using this site, you agree to our Privacy Policy.
View more
Cookies settings
Accept
Privacy & Cookie policy
Privacy & Cookies policy
Cookie name Active
Terms of Use We welcome readers and visitors to our “Terms of Use’ of Loksamaj and its associated websites, its contents, services and applications. Individuals may access the content in several ways using multiple channels including but not limited to www, digital, social platforms, SMS and RSS feeds using multiple devices including but not limited to computers, mobile phones and PDAs. By using our content and services, that is , by reading or using any content, picture or information whatsoever, the reader/visitor accepts our “Terms of Use” including Loksamaj’s Privacy Policy. If anyone has any objection or reservation to any clause in this “Terms of Use” or the Privacy Policy, she or he may raise the issue with Loksamaj by sending an email at loksamaj@gmail.com. However, Loksamaj reserves all right to reject or accept any such objection or reservation. All users of Loksamaj are required to abide by this “Terms of Use”. Failure to comply with the terms may lead to, among others, suspension of account or prohibition from access to the website. By entering the website of Loksamaj or using applications of Loksamaj, readers/visitors are deemed to have received services from Loksamaj. These services include text, audio, video, images, software etc. Intellectual Property Rights Loksamaj’s content, logos, copyright, trademarks, patents, images, text, graphics, logos, domain names, audio, video and other related intellectual property rights or other features of Loksamaj brand and name belong to Loksamaj or to its licensors. Users cannot claim any rights in and/or our licensor’s intellectual property whether for commercial or non-commercial use. Users are also prevented from making any derivative work from the content of Loksamaj. Infringement of copyright or any other intellectual property of Loksamaj may be sent at loksamaj@gmail.com. Your use of our services Site readers/visitors are required to use Loksamaj services only for lawful means and for read-only purposes. The audio and visual elements of the website or application can only be listened to and viewed and nothing beyond. Loksamaj encourages its readers to share its content(s) in their social media profile, groups and related communities. However, the contents of our services must not be shared with anyone or with any other digital platforms with any modification or alteration. Readers/Visitors are prohibited from hacking the website, or trying to get around our content security setup. The users must use the services only for non-commercial purposes, regardless of whether the person or entity is a commercial entity or not. We grant our users only a license to access and use our services and intellectual property rights subject to the following usage restrictions: users may use available services for personal, private and non-commercial purposes only, the users must not exploit, sell or use any content appearing on our services for any kind of commercial purposes (this does not apply to any user content posted by an individual and in which a visitor/user retains ownership rights), the users must not use provocative or offensive language, pictures or comments targeting the contents of Loksamaj. Taking down contents Loksamaj can take down contents at any time at its sole discretion from its website or application. Readers/Visitors cannot refuse to remove content, games or apps from their respective devices if asked by Loksamaj. This might happen when Loksamaj or its services are taken down. Unauthorized and prohibited activities The user is specifically required not to associate Loksamaj with any political party, racism, sexism or otherwise damage its reputation. The user is also prohibited from defaming Loksamaj or defaming any other person or entity, or commenting on any court proceedings that may amount to a contempt of court. Harassing, bullying or upsetting the people or any other user is strongly prohibited. The user must not post or upload any image or comment which is offensive or obscure or immoral. Personal attack by way of comment or image is likewise prohibited.. Protection of Users Device Readers/Visitors are required to take their own precautions and protections in this respect as Loksamaj does not accept any responsibility for any attacks by virus or malware or any other contamination or by anything which has destructive properties. Loksamaj strictly does not hold any responsibility for infection of virus or contamination of your machine or device through your access to any third-party contents. Third party contents may include, but is not limited to Google ads. Any content which is not generated by Loksamaj itself is a third-party content, regardless of whether the content appears on the website of Loksamaj or not. Prohibition on sharing mark, contents, images, etc. Loksamaj prohibits the users from sharing marks, contents or images for whatever purpose, be it commercial or not. When sharing of contents, images or marks are permitted or authorized, then such sharing must be done by attributing the credit and name to Loksamaj in such manner that the attribution is clearly visible when the image or content is generated by Loksamaj. All users are prohibited from taking credit from the contents or images shared, published or generated by Loksamaj. Redirecting to other Websites Loksamaj will not accept any kind of liability if the user is redirected to any other website including unwanted websites from the Loksamaj. Third Party Contents Loksamaj does not bear any responsibility or liability whatsoever for any third-party contents. Third party contents include such contents which are not generated or produced by Loksamaj. It includes contents, images and texts which are uploaded or displayed by Loksamaj but which are created or generated or produced by someone or entity other than Loksamaj. Privacy Policy The entire Privacy Policy of Loksamaj is an integral part of the “Terms of Use”. All clauses in the Privacy Policy are hereby incorporated by reference, except for the clauses which are similar or have the same meaning. Advertisement The advertisements included in the Loksamaj website and mobile apps, are by third-party companies, which may collect information about users for which Loksamaj shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information with any other party. Loksamaj shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the Loksamaj website. Modification of Terms of Use Loksamaj reserves the right to amend, modify, alter, or omit any terms in the “Terms of Use” at any time but the changed policy shall be immediately uploaded or updated in the website. By continuing to use our services after any changes are made, you accept those changes and will be bound by them. We encourage readers/visitors to periodically check back and review this policy to always know what information we collect, how we use it, and with whom we share it. Use of Cookies Loksamaj does not collect any user data based on cookies, nor does it store any sort of user information that may be personal to the user. If a third party associated with the Loksamaj website collects user cookies upon your visit to the Loksamaj website, Loksamaj does not control the use of these cookies. Therefore, visitors/users should check the relevant third-party websites. When users register with Loksamaj, personal identity information is collected for authentication. The information Loksamaj collects is not shared with any third party. However, Loksamaj may use the information to send messages, information from Loksamaj or any of its associated companies. Communication by Loksamaj From time to time, Loksamaj may contact its users via e-mail, phone or SMS for invitation for participation in events, campaigns/competitions, feedback and surveys etc. organized by Loksamaj. User Generated Content Users of Loksamaj may submit post and/or upload content (including comments, pictures, videos). In posting content, users confirm that they are the owner or have consent from the owner to post the content and that the content is not obscene, harassing, deceptive, threatening, libelous, invasive of another’s privacy, offensive, fraudulent, defamatory of any person or illegal. Loksamaj does not endorse any user generated content nor does it guarantee the accuracy or authority of any user generated content. Furthermore, while using the Loksamaj website readers/visitors agree not to (i) post content which is deliberately intended to upset or harm other users; (ii) use the Loksamaj website to post or otherwise transmit content that victimizes, harasses, degrades, or intimidates an individual or group of individuals on the basis of any impermissible classification, including, without limitation, religion, gender, sexual orientation, race, color, creed, ethnicity, national origin, citizenship, age, marital status, military status or disability; (iii) post or otherwise transmit any content that contains software viruses or any other computer code, files, or programs designed to interrupt, destroy, or limit the functionality of the Loksamaj website or any computer software or hardware or telecommunications equipment; (iv) upload or otherwise transmit any content, or take any other actions with respect to use of the Loksamaj website, that would constitute, or would otherwise encourage, criminal conduct or give rise to civil liability. Loksamaj reserves the right to remove any user’s content, suspend or discontinue one’s opportunity to submit post and/or upload content, at any time and for any reason at its sole discretion without any notice and without further recourse to users. Loksamaj usually filters the content of the website and in the event that any offensive, unpleasant or distasteful comment and/or picture is published regardless of the filtration process Loksamaj shall not accept any liability arising out of it. In the event that users post any comment that may be regarded offensive, degrading, inappropriate or objectionable by any reasonable person or Loksamaj, Loksamaj may use personal information of the concerned to prevent such behavior. Accessing the website from outside Bangladesh All personal information submitted by users outside Bangladesh will be processed in accordance with these “Terms of Use” and Privacy Policy. Disclaimer Loksamaj aims to provide its users with the best service. However, it does not and cannot promise that all the information provided within its service including multimedia content like images & videos will always be accurate. The contents provided by Loksamaj are for information purposes only and do not constitute advice. All Loksamaj’s services are provided without any warranties or guarantees. Posting and Viewing Contents Readers/visitors acknowledge and agree that when they post content on Loksamaj website or view content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance they place on the accuracy, completeness, of that content. Some of the information provided by Loksamaj is supplied by Third Parties. Loksamaj has no control over third party content and Loksamaj is unable to guarantee the accuracy of such third-party content. Before relying on any information, whether it is from us or from any third party partner, Loksamaj advises you to verify the accuracy of such information. Interruption, cross-connection or unavailability of website or application Whilst Loksamaj will do its best to ensure that its service is fully operational at all times, it is not responsible for and shall not be liable to users for any problems or temporary interruptions in using our services arising from factors outside of its control (e.g. technical problems from traffic congestion on the internet) or for any problems arising from participating in or from downloading third party content. To the extent permissible by law, Loksamaj is not responsible for any loss or damage resulting from use of its services or from any content posted in its website. Governing Law The laws that govern “Terms of Use” of Loksamaj and its relationship with the user is the laws of Bangladesh and any dispute regarding the use, retention, disclosure, leakage or dissemination of the information or date can only be raised in arbitration in accordance with the Arbitration Act, 2001. The place of arbitration shall be Dhaka, Bangladesh and the arbitral tribunal shall consist of three members. The courts of Bangladesh shall have exclusive jurisdiction on this matter. The entire “Terms of Use” shall apply to all who enter the website, receive service or use an application from Loksamaj regardless of their nationality, location, residence or place of business. Opt-out If, at any time, the users prefer not to receive email containing marketing information from us, then the user can simply follow the unsubscribe options at the bottom of each email. If the users no longer wish to have a registered account, the user may terminate the account by sending an email to loksamaj@gmail.com.
Save settings
Cookies settings