যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসে যুক্ত হচ্ছে বাসসেবা

0
ছবি: সংগৃহীত।

যবিপ্রবি সংবাদদাতা ॥ জেলা শহরে যাতায়াত সুবিধা পাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মদিবসগুলোতে বিআরটিসির একটি সিঙ্গেল বাস ক্যাম্পাস টু শহর চলাচল করবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক ড. মো. শিমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ জুন থেকে একটি বিআরটিসি সিঙ্গেল বাস নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ঝিনাইদহ ক্যাম্পাস-চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড-পায়রা চত্বর-বাস টার্মিনাল রুটে চলাচল করবে।

সময়সূচি অনুযায়ী সকাল ৭ট ৫০ মিনিটে ক্যাম্পাস টু বাস টার্মিনাল, সকাল সাড়ে ৮টায় বাস টার্মিনাল টু ক্যাম্পাস, বিকেল ৪টা ৫মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে ও সন্ধ্যা ৭টায় শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বৃহস্পতিবার, শুক্রবার ও বিশ্ববিদ্যালয়ের ছুটির দিনে পরিবহন সেবা বন্ধ থাকবে।