ট্রাম্পের দুই শর্তে আটকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, সিদ্ধান্ত নেবেন হোয়াইট হাউসে

0
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি।। ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বন্দ্বের কোনো স্থায়ী সমাধান আসেনি। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে প্রায় দুই মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ও স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এখনও চলমান রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের দেওয়া দুটি মূল শর্তে এখনও একমত হতে পারেনি ইরান। শিগগিরই হোয়াইট হাউসে বসে ইরানের প্রস্তাবগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানান, হোয়াইট হাউসের একটি নিরাপদ কক্ষে বৈঠক করে তিনি ইরানের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ইরান তার প্রস্তাবে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর কথা বলেছে, যাতে স্থায়ী শান্তিচুক্তির জন্য কূটনীতিকরা আরও সময় পান। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, ট্রাম্প ‘সিচুয়েশন রুমে’ প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন, তবে কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হবে এমন চুক্তিই করবেন ট্রাম্প। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।’

ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তির অনেকটা কাছাকাছি পৌঁছানো গেছে, তবে এখনও চূড়ান্ত সম্মতি মেলেনি।

ট্রাম্পের দুই শর্ত:

ট্রাম্প ইরানকে দুটি সুনির্দিষ্ট শর্ত দিয়েছেন। প্রথমত, হরমুজ প্রণালীর ওপর থেকে ইরানের নিয়ন্ত্রণ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধের আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুযোগ রাখা যাবে না। ট্রাম্প বলেছেন, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্র বা বোমা বানাতে পারবে না — এ বিষয়ে তাদের সম্মত হতেই হবে। হরমুজ প্রণালী অবিলম্বে উন্মুক্ত করতে হবে এবং সেখান দিয়ে চলাচলের জন্য কোনো শুল্ক আদায় করা যাবে না।’ এর পাশাপাশি ইরান থেকে মাটি খুঁড়ে পারমাণবিক সামগ্রী বের করে আনবে বলেও দাবি করেছেন ট্রাম্প।

তেহরানের অবস্থান:

তেহরান এখন পর্যন্ত কোনো শর্তেই রাজি হয়নি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, ট্রাম্পের এ ধরনের বক্তব্য মূলত যুদ্ধে ‘জয়’ দেখানোর চেষ্টা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ কেবল ইরান ও ওমানের হাতে থাকা উচিত। তারা আরও জানিয়েছে, হরমুজে ইরানি জাহাজের ওপর আরোপিত মার্কিন অবরোধ না উঠলে প্রণালী খুলে দেওয়া হবে না।

অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান হরমুজ থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নিলে যুক্তরাষ্ট্রও ধীরে ধীরে ইরানি জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করবে। আগামী কয়েক দিনের মধ্যে কোন পক্ষ কতটা ছাড় দিতে রাজি, সেই চিত্র স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আজ টিভিতে যা দেখবেন: ঈদ বিশেষ নাটক-সিনেমা ও বিনোদন আয়োজন

0
আজ টিভিতে যা দেখবেন: ঈদ বিশেষ নাটক ও সিনেমার পূর্ণ অনুষ্ঠানসূচি

লোকসমাজ বিনোদন ডেস্ক :

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে চলছে বিশেষ অনুষ্ঠানমালা। নাটক, টেলিফিল্ম, সিনেমা, সংগীতানুষ্ঠান ও তারকা আড্ডায় সাজানো হয়েছে পুরো দিনের পর্দা। দর্শকদের জন্য আজকের (৩০ মে) উল্লেখযোগ্য অনুষ্ঠানসূচি তুলে ধরা হলো—


এনটিভি

  • সকাল ৭:৩০ — ধারাবাহিক নাটক
  • সকাল ৯:০০ — ঈদ বিশেষ নাটক
  • দুপুর ১:৩০ — ধারাবাহিক নাটক ‘কুলীন সমাচার’
  • বিকেল ৫:০০ — টেলিফিল্ম ‘মিরাকল লাভ’
  • রাত ৮:০০ — একক নাটক ‘সত্য মতিন’
  • রাত ৯:১০ — ঈদ বিশেষ নাটক
  • রাত ১১:০০ — নাটকের রিরান

একুশে টেলিভিশন

  • সকাল ১০:০০ — ঈদ বিশেষ অনুষ্ঠান
  • দুপুর ২:০০ — নাটক ও ম্যাগাজিন শো
  • সন্ধ্যা ৭:০০ — ঈদ স্পেশাল নাটক
  • রাত ৮:৩০ — টেলিফিল্ম
  • রাত ১০:০০ — সংগীতানুষ্ঠান ও ঈদ আড্ডা

[একুশে টিভি এখনো পূর্ণাঙ্গ ঈদ নাটক-সিনেমার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেনি; শিডিউল পরিবর্তন হতে পারে।]


মাছরাঙা টিভি

  • বিকেল ৫:৫০ — নাটক ‘কলেজ ডেজ’
  • সন্ধ্যা ৭:২০ — ধারাবাহিক নাটক
  • রাত ৮:০০ — ঈদ স্পেশাল নাটক
  • রাত ৯:১০ — একক নাটক ‘গুড লাক’
  • রাত ১০:৩০ — টেলিফিল্ম

আরটিভি

  • দুপুর ২:০০ — সিনেমা শো
  • সন্ধ্যা ৬:০০ — ঈদ কার্নিভাল
  • রাত ৭:০০ — নাটক ‘মুশকিল আসান’
  • রাত ৮:৩০ — ঈদ স্পেশাল নাটক
  • রাত ৯:৩০ — টেলিফিল্ম

দীপ্ত টিভি

  • দুপুর ১২:১০ — ‘আমাদের ছবি আমাদের গান’
  • সন্ধ্যা ৭:০০ — নাটক ‘অভিমান’
  • রাত ৮:০০ — নাটক ‘সংসার বিষের বড়ি’
  • রাত ৯:৪০ — ধারাবাহিক নাটক ‘ভাইজান’
  • রাত ১১:১০ — ঈদ স্পেশাল নাটক

দুরন্ত টিভি

  • সকাল ৭:৩০ — শিশু ঈদ স্পেশাল
  • সকাল ১০:০০ — গেম শো
  • দুপুর ১:০০ — কার্টুন ও নাটক
  • সন্ধ্যা ৭:০০ — ফ্যামিলি শো ‘দুরন্ত ফ্যামিলি’

দর্শকদের জন্য আজকের আকর্ষণ

  • নতুন ঈদ নাটক ও টেলিফিল্ম
  • জনপ্রিয় সিনেমার টিভি প্রিমিয়ার
  • সেলিব্রিটি আড্ডা ও সংগীতানুষ্ঠান
  • পারিবারিক ও শিশুদের বিশেষ অনুষ্ঠান

ঈদ উপলক্ষে টানা কয়েকদিন প্রতিটি চ্যানেলই নতুন নতুন নাটক ও বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রেরণার উৎস হবে নতুন প্রজন্মের জন্য: রাষ্ট্রপতি

0

লোকসমাজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে ও নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের ভূমিকা জনগণের হৃদয়ে চিরজাগরূক থাকবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শহীদ জিয়ার কর্মময় জীবন, গভীর দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় অটলতা, স্বনির্ভর উন্নয়ন ভাবনা এবং জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রাষ্ট্রপ্রধান বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশবিরোধী ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মমভাবে শহীদ হন।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের উষালগ্নে ২৬ মার্চ প্রথম প্রহরে জিয়াউর রহমান পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাঁর এই ঘোষণা ও আহ্বান সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, বাক-ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করেন।

তিনি আরও বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং জনগণের জীবনমান উন্নয়নে তিনি বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেন। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচি ছিল একটি উৎপাদনমুখী ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সুদৃঢ় রূপরেখা।

রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

রাষ্ট্রপ্রধান বলেন, দেশ পরিচালনার জন্য স্বল্প সময় পেলেও গভীর দেশপ্রেম, ন্যায়পরায়ণতা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে জিয়াউর রহমান যে অবদান রেখে গেছেন, তা আজও জাতির কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

শহীদ জিয়ার খাল খনন ছিল কৃষিতে নতুন সম্ভাবনা ও দূরদর্শী উদ্যোগ

0

শিকদার খালিদ : বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হলেও বছরের একটি বড় অংশজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে পানির সংকট তীব্র আকার ধারণ করে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়, আবার শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচের অভাবে উৎপাদন ব্যাহত হয়। এই দ্বৈত সংকট বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতির জন্য দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ।

স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি পুনর্গঠন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করেন। তার এই উদ্যোগ ছিল মূলত পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটি সুদূরপ্রসারী কৌশল।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করেন
খাল খনন কর্মসূচি বাস্তবায়নে নিজেই হাতে কোদাল তুলে নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহামান- সংগৃহীত ছবি

কৃষির প্রধান চ্যালেঞ্জ খাল ব্যবস্থার সংকট

বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির প্রধান সীমাবদ্ধতা হলো সেচ ব্যবস্থার দুর্বলতা। দেশের অসংখ্য খাল, বিল ও প্রাকৃতিক জলপথ দীর্ঘদিন অবহেলা, দখল ও পলি জমার কারণে নাব্যতা হারিয়েছে। ফলে বর্ষার পানি দ্রুত নদী হয়ে সাগরে চলে যায়, অথচ শুষ্ক মৌসুমে কৃষকরা পানির অভাবে ফসল উৎপাদনে হিমশিম খায়।

এই বাস্তবতা উপলব্ধি করেই খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করে ছিলেন দূরদর্শী জিয়াউর রহমান, যার মূল লক্ষ্য ছিল বর্ষার পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উৎপাদন বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন

খাল খনন কর্মসূচির ফলে দেশের বহু অঞ্চলে কৃষিজমিতে সেচের সুযোগ বৃদ্ধি পায়। এক ফসলি জমি ধীরে ধীরে দুই বা তিন ফসলি জমিতে রূপান্তরিত হয়। এর ফলে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকের আয়ও বাড়তে থাকে। কৃষি খাতে এই পরিবর্তন পরবর্তী সময়ে দেশের খাদ্য নিরাপত্তা অর্জনের ভিত্তি তৈরি করে।

পরিবেশ পানি ব্যবস্থাপনায় প্রভাব

খাল খনন কর্মসূচি শুধু কৃষি উৎপাদনেই নয়, পরিবেশ ও জলসম্পদ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খালগুলোতে পানি সংরক্ষণের ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমে এবং স্থানীয় জলাধারগুলো পুনরুজ্জীবিত হয়। একই সঙ্গে জলাবদ্ধতা হ্রাস, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও এটি ইতিবাচক প্রভাব ফেলে।

গ্রামীণ জনপদে একসময় খাল ছিল জীবন ও জীবিকার অপরিহার্য অংশ। সেই খাল পুনরুদ্ধারের মাধ্যমে কৃষি, মৎস্য, পরিবহন ও ক্ষুদ্র অর্থনীতির একটি সমন্বিত চক্র পুনরায় সক্রিয় হয়ে ওঠে।

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গুরুত্ব

বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং পানি সংকট একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। অনিয়মিত বৃষ্টিপাত, খরা এবং আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবিলায় পানি সংরক্ষণের গুরুত্ব এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। এই প্রেক্ষাপটে খাল খনন ও পুনঃখননের ধারণা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে স্থানীয় জলাধার, খাল ও প্রাকৃতিক জলপথ পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই। কয়েক দশক আগে নেওয়া এই উদ্যোগ আজও একটি কার্যকর উন্নয়ন মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করেন
১৯৭৬ সালে যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে খাল খনন কর্মসূচির যাত্রা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- ফাইল ফটো

১৯ দফা কর্মসূচি কৃষিতে সবুজ বিপ্লবের ভিত্তি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। স্বাধীনতা-পরবর্তী সময়ে খাদ্যঘাটতি, বেকারত্ব এবং কৃষির দুর্বল অবকাঠামো দেশের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এই বাস্তবতা থেকেই কৃষিকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনা হয়।

তার উন্নয়ন ভাবনায় উন্নত বীজ, সার বিতরণ, সহজ কৃষিঋণ, সেচ সম্প্রসারণ এবং কৃষককে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে দেশে এক ধরনের “সবুজ বিপ্লব”-এর ভিত্তি গড়ে ওঠে।

খাল খনন কর্মসূচি এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করে তোলে। বহু এলাকায় এক ফসলি জমি বহুফসলি জমিতে রূপান্তরিত হয় এবং খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে।

ধারাবাহিক উন্নয়ন উদ্যোগ

খাল খনন ও কৃষি বিপ্লবের ধারাবাহিকতা বজায় রাখার কথা বলছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। পিতার ফলপ্রসূ কর্মকাণ্ডগুলো বা কর্মসূচিগুলো তিনি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন।

বর্তমান সময়েও বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে খাল পুনঃখনন, নদী খনন এবং পানি ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় জলাধার পুনরুদ্ধার ও সেচ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ অতীতের পানি ব্যবস্থাপনা দর্শনেরই একটি ধারাবাহিকতা হিসেবে দেখা যায়।

এতে স্পষ্ট হয় যে, কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তার জন্য খাল ও জলপথ পুনরুদ্ধারের ধারণা এখনো সমানভাবে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়।

উপসংহার

বাংলাদেশের কৃষি উন্নয়ন ও পানি ব্যবস্থাপনার ইতিহাসে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি দূরদর্শী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। এটি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং কৃষকের জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন দর্শনের প্রতিফলন।

বর্তমান জলবায়ু সংকট ও পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। খাল ও জলপথ পুনরুদ্ধারের মাধ্যমে টেকসই কৃষি ও শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তোলা সম্ভব—এটাই এই উন্নয়ন দর্শনের মূল শিক্ষা।

 

 

জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধ, রাষ্ট্রগঠন ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী অধ্যায়

0
Ziaur Rahman-Death Anniversary-Special Issue-2026

মাসুদ রানা বাবু

৩০ মে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি আলোচিত ও তাৎপর্যপূর্ণ দিন। এদিন স্মরণ করা হয় মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি নিহত হন। তার মৃত্যু দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় নেতৃত্বে গভীর প্রভাব ফেলেছিল। চার দশকেরও বেশি সময় পরও বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ নাম। ১৯৭১ সালের মার্চে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

২৫ মার্চ কাল রাতে ‘উই রিভোল্ট’ বলে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। পর দিন ২৬ মার্চ প্রথমে প্রহরে বাঙালি জাতি ইথারের মাধ্যমে প্রথমবারের মত তাদের এই মহানায়কের কন্ঠ শুনতে পেয়েছিল। সেদিন ইথারের মাধ্যমে মহান স্বাধীনতার স্বাধীনতার ঘোষণা দেন। যুদ্ধকালীন সময়ে তিনি একাধিক বিদেশি মিডিয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ইন্টারভিউ দেন, যা বাংলাদেশের পক্ষে বিশ্বে জনমত গড়ে উঠতে বিশেষ ভূমিকা রাখে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে জিয়াউর রহমানের সাহসিকতাপূর্ণ অভিযানের বিবরণ প্রকাশিত হয়।

মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে জেড ফোর্সের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে। স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করে।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে কৃতিত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তাকে কুমিল্লায় সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার নিয়োগ করে বাংলাদেশ সরকার। জিয়াউর রহমানকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ পদে উন্নীত করা হয়। তিনি ব্রিগেডিয়ার এবং মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করে চিফ অব আর্মি স্টাফ নিযুক্ত হন।

রাষ্ট্রনায়ক হিসেবে উত্থান

স্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের সময়ে জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বে উঠে আসেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর শাফায়েত জামিলের নেতৃত্বাধীন ঢাকা বিগ্রেডের সহায়তায় খালেদা মোশাররফ যখন এক সামরিক অভ্যুত্থান ঘটান। তখন জিয়াউর রহমানকে পদত্যাগে বাধ্য করা এবং গৃহবন্দি করা হয়। ৭ নভেম্বর সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসীন করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং দেশের উন্নয়ন ও প্রশাসনিক পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ নেন।

বাংলাদেশী জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রবক্তা জিয়াউর রহমান জাতির নিজস্ব পরিচয় তুলে ধরেন। তিনি দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে দেশকে তলাবিহীন ঝুড়ির গ্লানি মুছে আধুনিক ও সমৃদ্ধি এনে দিয়েছিলেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন। কৃষিনির্ভর দেশের অর্থনীতিতে কৃষি ব্যবস্থাকে আধুনিয়াকনের মাধ্যমে কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেন। আজ নতুন করে তার দেখানো পথে খাল খনন কর্মসূচি থেকে শুরু হয়েছে।

তার ঘোষিত ১৯ দফা কর্মসূচি গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করে। তার শাসনামলে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বিশেষভাবে আলোচিত হয়।

বহুদলীয় গণতন্ত্র ও বিএনপির প্রতিষ্ঠা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অন্যতম আলোচিত অবদান বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন।  তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করেন এবং ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিলেন সংবাদপত্রের স্বাধীনতা। বাকশালকে হটিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

পরবর্তীতে বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয় এবং বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে। বর্তমানে দলটি বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর একটি।

পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্ত

জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন মাত্রা লাভ করে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে তার উদ্যোগ উল্লেখযোগ্য।

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে বিপুল পরিরমাণ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করেন। চীনের সাথে বাংলদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। তার সময়ে পররাষ্ট্র নীতির সাফল্যে বাংলাদেশ শক্তিশালী জাপানকে হারিয়ে প্রথমবারের মত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। ইরাক-ইরান যুদ্ধ বন্ধে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেন।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যে উদ্যোগ পরবর্তীতে সার্ক (SAARC) প্রতিষ্ঠার পথ সুগম করে, সেই ধারণার অন্যতম প্রবক্তা হিসেবেও তাকে স্মরণ করা হয়।

সামরিক জীবন থেকে জাতীয় নেতৃত্ব

পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করা জিয়াউর রহমান ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নেন। পরে স্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেনাপ্রধানের পদে উন্নীত হন।

সামরিক নেতৃত্ব থেকে জাতীয় রাজনৈতিক নেতৃত্বে উত্তরণ তার জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়।

কেন আজও আলোচনায় জিয়াউর রহমান?

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানকে নিয়ে মূল্যায়ন ও বিতর্ক—দুই-ই রয়েছে। তবে সমর্থক ও অনুসারীদের কাছে তিনি জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রধান স্থপতি, মুক্তিযুদ্ধের সংগঠক এবং আধুনিক রাষ্ট্রগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

তার কর্মজীবন, রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র পরিচালনার নানা উদ্যোগ নিয়ে গবেষণা, আলোচনা ও মূল্যায়ন আজও অব্যাহত রয়েছে।

স্মরণে এক প্রভাবশালী রাষ্ট্রনায়ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তার রাজনৈতিক সহকর্মী, সমর্থক এবং দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইতিহাসে তার অবদান, ভূমিকা এবং উত্তরাধিকার নিয়ে আলোচনা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

0
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ৩০ মে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার (৩০ মে) ভোর ৬টায় রাজধানীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে।

এছাড়া সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের বিভিন্ন ইউনিটে অসচ্ছল মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। জেলা ও মহানগর পর্যায়েও আলোচনা সভা, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হবে।

আগামীকাল ৩১ মে রোববার বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। জাতীয়তাবাদভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তার প্রতিষ্ঠিত বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারম্যান এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবারসহ বিএনপি এ পর্যন্ত পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।
প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী হিসেবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পালন করে আসছে।

 

ভারতে ধরপাকড়ের আতঙ্ক: নথিপত্রহীনদের বাংলাদেশে পুশব্যাকের আশঙ্কায় হাকিমপুর সীমান্তে শত শত মানুষের ভিড়

0
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার কাছে যাচাই-বাছাইয়ের জন্য নথিপত্রহীন এক কথিত বাংলাদেশি অভিবাসীকে আটকে রাখা হয়। রাজ্যের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের দমনপীড়ন ও ধরপাকড়ের ভয়ে অনেকে বাংলাদেশে ঢোকার চেষ্টায় সীমান্তে পালিয়ে এসেছেন। ২৮ মে ২০২৬, হাকিমপুর।। ছবি: এএফপি

ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের কঠোর দমনপীড়নের আশঙ্কায় নথিপত্রহীন কথিত অভিবাসীরা দলে দলে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত চৌকিতে গত দুই দিনে শত শত মানুষ জড়ো হয়েছেন।

সীমান্ত চৌকিতে চার বছরের ক্ষুধার্ত মেয়েকে জড়িয়ে ধরে অপেক্ষা করছিলেন ৪৫ বছর বয়সী হাসিনা বিবি। তিনি বলেন, তাঁদের অবিলম্বে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে, অন্যথায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। কাছেই নির্মাণাধীন একটি ভবনে গুটিসুটি হয়ে বসা পরিবারগুলোর মধ্যে কেউ কেউ কয়েক দিন ধরে ঠিকমতো খাবারও পাননি।

এই মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়ে ক্ষমতায় আসে। নথিপত্রহীন অভিবাসীদের ‘শনাক্ত, বাদ ও ফেরত’ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েই তারা নির্বাচনে জিতেছে। গত সপ্তাহে রাজ্য সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গাসহ ‘আটক বিদেশিদের’ জন্য ‘হোল্ডিং সেন্টার’ বা আটককেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে। এতে রাজ্যের প্রায় ৩ কোটি ৫০ লাখ মুসলিমের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সুব্রত সাহা বার্তা সংস্থা এএফপিকে জানান, মঙ্গলবার থেকে দলে দলে মানুষ হাকিমপুর সীমান্ত চেকপোস্টে আসছেন। তাঁরা খবর পেয়েছেন এই চৌকি দিয়ে বাংলাদেশে পার হওয়া সম্ভব।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব মানুষকে প্রথমে আটককেন্দ্রে নিয়ে যাচাই-বাছাই করা হবে, এরপর সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তবে বাংলাদেশ নাগরিকত্বের প্রমাণ ছাড়া এদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। ফলে একদিকে ভারত থেকে বিতাড়নের চাপ, অন্যদিকে বাংলাদেশে প্রবেশের সুযোগ না পেয়ে অনেকেই এক অনিশ্চিত পরিস্থিতিতে পড়েছেন। মরিয়া হয়ে অনেকে রাতের অন্ধকারে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন।

কলকাতায় জন্ম নেওয়া ২০ বছরের আবদুল শেখ বলেন, তাঁর বাবা-মা দুই দশকেরও বেশি আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। তাঁর কাছে ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ কাগজপত্র নেই। মা-বাবার মৃত্যুর পর এখন তাঁকে ভারত ছাড়তে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, ‘আমার সব আশা ভেঙে গেছে। আমি কীভাবে প্রমাণ করব আমি বাংলাদেশি, তা জানি না।’

তিন বছর আগে বাবার চিকিৎসার জন্য ভারতে আসা রাজমিস্ত্রি আরিফুল সরদার বলেন, ‘আমরা অসহায় বোধ করছি। যেহেতু এটি সরকারি নির্দেশ, তাই আমরা ফিরে যাচ্ছি।’

আসামে আগে থেকেই জাতিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আইনি প্রক্রিয়া ছাড়াই শত শত মানুষকে সীমান্তের ওপারে ঠেলে পাঠানো হয়েছে বলে অধিকারকর্মীরা জানিয়েছেন। পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতির আশঙ্কায় উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো জোরপূর্বক বহিষ্কার ও সীমিত আইনি সুরক্ষার বিষয়ে সতর্ক করেছে।

বিএসএফের এক কর্মকর্তা এএফপিকে জানান, নদী পার হওয়া কঠিন নয়, তবে বর্তমানে সীমান্ত পাহারা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

মোংলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়  ৯টি ওয়ার্ডে ৯টি গরু কোরবানি

0
মোংলায় বেগম খালেদা জিয়া স্মরণে কোরবানি

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঈদুল আজহার দ্বিতীয় দিনে মোংলা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি গরু কোরবানি দিয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এ উদ্যোগ গ্রহণ করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী।

শুক্রবার দিনব্যাপি পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে কোরবানি কার্যক্রম পরিচালনা করা হয়। ওয়ার্ডে ওয়ার্ডে দেয়া কোরবানির এ গরুর মাংস জুলফিকার আলী তাঁর নিজ হাতে এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করেন। এ সময় তার সাথে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জুলফিকার আলী বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ ও মানবসেবার চেতনা। সেই ভাবনা থেকেই নিজ তহবিল থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি গরু কোরবানি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অতীতেও বিএনপি চেয়ারপারসন অসুস্থ থাকাকালে তাঁর সুস্থতা কামনায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হয়েছিল। খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়েই এ আয়োজন করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার ঘণ্টা ঢাকার রাস্তায় প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তাকে প্রত্যাহার

0
গাড়ির স্টিয়ারিং হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে গাড়ি চালিয়ে ঢাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ পরিস্থিতি দেখেছেন তিনি ।। ছবি: সংগৃহীত

কাউকে কিছু না জানিয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। নিজেই গাড়ি চালিয়ে বের হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, গাড়ির সামনের আসনে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পেছনে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মীরদা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।

‘কোথায় যাচ্ছেন জানতাম না’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী তাঁকে ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালামকে তাঁর বাসার সামনে যেতে বলেন। সেখানে গেলে নিজের গাড়িতে তুলে নেন এবং তাঁদের গাড়িগুলো ছেড়ে দিতে বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী কেন ডেকেছেন, কোথায় যাবেন — সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না।’

হাতিরপুল থেকে কারওয়ান বাজার — ময়লার স্তূপ

পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তাৎক্ষণিক ব্যবস্থা: দুই কর্মকর্তা প্রত্যাহার

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কয়েকটি এলাকায় সেই নির্দেশনার ঘাটতি হাতেনাতে ধরা পড়ে।

কক্ষটি পোস্ট–অপারেটিভ হিসেবে ব্যবহার উচিত হয়নি, বললেন স্বাস্থ্যের এডিজি

0
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের সেই কক্ষ, যেখানে ভেন্টিলেশন সংকটের কথা উল্লেখ করেছেন স্বাস্থ্যের এডিজি।। ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট-অপারেটিভ কক্ষটিকে ‘সাফোকেটিভ বা বদ্ধ’ বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কক্ষটিকে পোস্ট-অপারেটিভ হিসেবে ব্যবহার করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান।

শুক্রবার প্রথম আলোকে তিনি বলেন, ‘যেখানে বাচ্চাগুলো মারা গেছে, সেখানে আমরা কোনো ভেন্টিলেশনের ব্যবস্থাই দেখিনি। সেখানে এসি চলে। এসিগুলো হঠাৎ বন্ধ হয়ে গেলেও এটা খুব সাফোকেটিভ জায়গা। প্রাথমিকভাবে বলা যায়, ওটা পোস্ট-অপারেটিভ হিসেবে ব্যবহার হওয়া উচিত হয়নি।’

‘হঠাৎ ছয়টি বাচ্চা কেন মারা গেল’

গত বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। অধ্যাপক জাহিদ রায়হান বলেন, ওই পোস্ট-অপারেটিভ বছরের পর বছর ধরে চলছে, কোনো দুর্ঘটনা হয়নি। কিন্তু হঠাৎ ছয়টি শিশু মারা যাওয়া অস্বাভাবিক। তিনি বলেন, ‘কারণটা খুঁজে বের করা অত্যন্ত জরুরি। আমি যদি আমার পদের জায়গা থেকে কোনো কিছু সুনির্দিষ্ট করে দিই, তাহলেও তদন্তটা ব্যাহত হতে পারে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকও আগেই পোস্ট-অপারেটিভ ব্যবস্থাপনায় গাফিলতির কথা বলেছেন বলে জানান এডিজি।

তদন্ত কমিটি গঠন, মামলা দায়ের

ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামীকাল শনিবার প্রতিবেদন দেওয়া হবে বলে জানান অধ্যাপক জাহিদ রায়হান। তিনি বলেন, তদন্তটি হবে ‘একদম নির্মোহ’।

এদিকে গত বুধবার রাতেই রমনা থানায় অভিযোগ করেন নবজাতক হাবিবুর রহমানের বাবা। বৃহস্পতিবার তা মামলা হিসেবে লিপিবদ্ধ হয়। মামলায় চিকিৎসা অবহেলায় নবজাতকদের মৃত্যুর অভিযোগ এনে আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

By using this site, you agree to our Privacy Policy.
View more
Cookies settings
Accept
Privacy & Cookie policy
Privacy & Cookies policy
Cookie name Active
Terms of Use We welcome readers and visitors to our “Terms of Use’ of Loksamaj and its associated websites, its contents, services and applications. Individuals may access the content in several ways using multiple channels including but not limited to www, digital, social platforms, SMS and RSS feeds using multiple devices including but not limited to computers, mobile phones and PDAs. By using our content and services, that is , by reading or using any content, picture or information whatsoever, the reader/visitor accepts our “Terms of Use” including Loksamaj’s Privacy Policy. If anyone has any objection or reservation to any clause in this “Terms of Use” or the Privacy Policy, she or he may raise the issue with Loksamaj by sending an email at loksamaj@gmail.com. However, Loksamaj reserves all right to reject or accept any such objection or reservation. All users of Loksamaj are required to abide by this “Terms of Use”. Failure to comply with the terms may lead to, among others, suspension of account or prohibition from access to the website. By entering the website of Loksamaj or using applications of Loksamaj, readers/visitors are deemed to have received services from Loksamaj. These services include text, audio, video, images, software etc. Intellectual Property Rights Loksamaj’s content, logos, copyright, trademarks, patents, images, text, graphics, logos, domain names, audio, video and other related intellectual property rights or other features of Loksamaj brand and name belong to Loksamaj or to its licensors. Users cannot claim any rights in and/or our licensor’s intellectual property whether for commercial or non-commercial use. Users are also prevented from making any derivative work from the content of Loksamaj. Infringement of copyright or any other intellectual property of Loksamaj may be sent at loksamaj@gmail.com. Your use of our services Site readers/visitors are required to use Loksamaj services only for lawful means and for read-only purposes. The audio and visual elements of the website or application can only be listened to and viewed and nothing beyond. Loksamaj encourages its readers to share its content(s) in their social media profile, groups and related communities. However, the contents of our services must not be shared with anyone or with any other digital platforms with any modification or alteration. Readers/Visitors are prohibited from hacking the website, or trying to get around our content security setup. The users must use the services only for non-commercial purposes, regardless of whether the person or entity is a commercial entity or not. We grant our users only a license to access and use our services and intellectual property rights subject to the following usage restrictions: users may use available services for personal, private and non-commercial purposes only, the users must not exploit, sell or use any content appearing on our services for any kind of commercial purposes (this does not apply to any user content posted by an individual and in which a visitor/user retains ownership rights), the users must not use provocative or offensive language, pictures or comments targeting the contents of Loksamaj. Taking down contents Loksamaj can take down contents at any time at its sole discretion from its website or application. Readers/Visitors cannot refuse to remove content, games or apps from their respective devices if asked by Loksamaj. This might happen when Loksamaj or its services are taken down. Unauthorized and prohibited activities The user is specifically required not to associate Loksamaj with any political party, racism, sexism or otherwise damage its reputation. The user is also prohibited from defaming Loksamaj or defaming any other person or entity, or commenting on any court proceedings that may amount to a contempt of court. Harassing, bullying or upsetting the people or any other user is strongly prohibited. The user must not post or upload any image or comment which is offensive or obscure or immoral. Personal attack by way of comment or image is likewise prohibited.. Protection of Users Device Readers/Visitors are required to take their own precautions and protections in this respect as Loksamaj does not accept any responsibility for any attacks by virus or malware or any other contamination or by anything which has destructive properties. Loksamaj strictly does not hold any responsibility for infection of virus or contamination of your machine or device through your access to any third-party contents. Third party contents may include, but is not limited to Google ads. Any content which is not generated by Loksamaj itself is a third-party content, regardless of whether the content appears on the website of Loksamaj or not. Prohibition on sharing mark, contents, images, etc. Loksamaj prohibits the users from sharing marks, contents or images for whatever purpose, be it commercial or not. When sharing of contents, images or marks are permitted or authorized, then such sharing must be done by attributing the credit and name to Loksamaj in such manner that the attribution is clearly visible when the image or content is generated by Loksamaj. All users are prohibited from taking credit from the contents or images shared, published or generated by Loksamaj. Redirecting to other Websites Loksamaj will not accept any kind of liability if the user is redirected to any other website including unwanted websites from the Loksamaj. Third Party Contents Loksamaj does not bear any responsibility or liability whatsoever for any third-party contents. Third party contents include such contents which are not generated or produced by Loksamaj. It includes contents, images and texts which are uploaded or displayed by Loksamaj but which are created or generated or produced by someone or entity other than Loksamaj. Privacy Policy The entire Privacy Policy of Loksamaj is an integral part of the “Terms of Use”. All clauses in the Privacy Policy are hereby incorporated by reference, except for the clauses which are similar or have the same meaning. Advertisement The advertisements included in the Loksamaj website and mobile apps, are by third-party companies, which may collect information about users for which Loksamaj shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information with any other party. Loksamaj shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the Loksamaj website. Modification of Terms of Use Loksamaj reserves the right to amend, modify, alter, or omit any terms in the “Terms of Use” at any time but the changed policy shall be immediately uploaded or updated in the website. By continuing to use our services after any changes are made, you accept those changes and will be bound by them. We encourage readers/visitors to periodically check back and review this policy to always know what information we collect, how we use it, and with whom we share it. Use of Cookies Loksamaj does not collect any user data based on cookies, nor does it store any sort of user information that may be personal to the user. If a third party associated with the Loksamaj website collects user cookies upon your visit to the Loksamaj website, Loksamaj does not control the use of these cookies. Therefore, visitors/users should check the relevant third-party websites. When users register with Loksamaj, personal identity information is collected for authentication. The information Loksamaj collects is not shared with any third party. However, Loksamaj may use the information to send messages, information from Loksamaj or any of its associated companies. Communication by Loksamaj From time to time, Loksamaj may contact its users via e-mail, phone or SMS for invitation for participation in events, campaigns/competitions, feedback and surveys etc. organized by Loksamaj. User Generated Content Users of Loksamaj may submit post and/or upload content (including comments, pictures, videos). In posting content, users confirm that they are the owner or have consent from the owner to post the content and that the content is not obscene, harassing, deceptive, threatening, libelous, invasive of another’s privacy, offensive, fraudulent, defamatory of any person or illegal. Loksamaj does not endorse any user generated content nor does it guarantee the accuracy or authority of any user generated content. Furthermore, while using the Loksamaj website readers/visitors agree not to (i) post content which is deliberately intended to upset or harm other users; (ii) use the Loksamaj website to post or otherwise transmit content that victimizes, harasses, degrades, or intimidates an individual or group of individuals on the basis of any impermissible classification, including, without limitation, religion, gender, sexual orientation, race, color, creed, ethnicity, national origin, citizenship, age, marital status, military status or disability; (iii) post or otherwise transmit any content that contains software viruses or any other computer code, files, or programs designed to interrupt, destroy, or limit the functionality of the Loksamaj website or any computer software or hardware or telecommunications equipment; (iv) upload or otherwise transmit any content, or take any other actions with respect to use of the Loksamaj website, that would constitute, or would otherwise encourage, criminal conduct or give rise to civil liability. Loksamaj reserves the right to remove any user’s content, suspend or discontinue one’s opportunity to submit post and/or upload content, at any time and for any reason at its sole discretion without any notice and without further recourse to users. Loksamaj usually filters the content of the website and in the event that any offensive, unpleasant or distasteful comment and/or picture is published regardless of the filtration process Loksamaj shall not accept any liability arising out of it. In the event that users post any comment that may be regarded offensive, degrading, inappropriate or objectionable by any reasonable person or Loksamaj, Loksamaj may use personal information of the concerned to prevent such behavior. Accessing the website from outside Bangladesh All personal information submitted by users outside Bangladesh will be processed in accordance with these “Terms of Use” and Privacy Policy. Disclaimer Loksamaj aims to provide its users with the best service. However, it does not and cannot promise that all the information provided within its service including multimedia content like images & videos will always be accurate. The contents provided by Loksamaj are for information purposes only and do not constitute advice. All Loksamaj’s services are provided without any warranties or guarantees. Posting and Viewing Contents Readers/visitors acknowledge and agree that when they post content on Loksamaj website or view content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance they place on the accuracy, completeness, of that content. Some of the information provided by Loksamaj is supplied by Third Parties. Loksamaj has no control over third party content and Loksamaj is unable to guarantee the accuracy of such third-party content. Before relying on any information, whether it is from us or from any third party partner, Loksamaj advises you to verify the accuracy of such information. Interruption, cross-connection or unavailability of website or application Whilst Loksamaj will do its best to ensure that its service is fully operational at all times, it is not responsible for and shall not be liable to users for any problems or temporary interruptions in using our services arising from factors outside of its control (e.g. technical problems from traffic congestion on the internet) or for any problems arising from participating in or from downloading third party content. To the extent permissible by law, Loksamaj is not responsible for any loss or damage resulting from use of its services or from any content posted in its website. Governing Law The laws that govern “Terms of Use” of Loksamaj and its relationship with the user is the laws of Bangladesh and any dispute regarding the use, retention, disclosure, leakage or dissemination of the information or date can only be raised in arbitration in accordance with the Arbitration Act, 2001. The place of arbitration shall be Dhaka, Bangladesh and the arbitral tribunal shall consist of three members. The courts of Bangladesh shall have exclusive jurisdiction on this matter. The entire “Terms of Use” shall apply to all who enter the website, receive service or use an application from Loksamaj regardless of their nationality, location, residence or place of business. Opt-out If, at any time, the users prefer not to receive email containing marketing information from us, then the user can simply follow the unsubscribe options at the bottom of each email. If the users no longer wish to have a registered account, the user may terminate the account by sending an email to loksamaj@gmail.com.
Save settings
Cookies settings