সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

0
দুদকের দুর্নীতি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ।। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুলিশের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, গত ১২ তারিখ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এই গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়েছে।

তবে বেনজীর আহমেদকে ঠিক কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না — এসব বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।