নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে মারা গেলেন বৃদ্ধ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে মারা গেলেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ের দায়িত্বরত হাবিলদার এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান একজন বৃদ্ধ। এ সময় তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র মারফত জানা যায়, নিহতের নাম শেখ মারুফ হোসেন (৬৬)। তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে। নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।