আগামী শনিবার যশোরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

স্টাফ রিপোর্টার ॥ একদিনের সরকারি সফরে আগামী শনিবার (১১ এপ্রিল) নিজ শহর যশোরে আসছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দিনব্যাপী সরকারি সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সকাল ১০টায় প্রতিমন্ত্রী ঢাকা থেকে সড়ক পথে যশোর সার্কিট হাউজে উপস্থিত হবেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর উপলক্ষে সংশ্লিষ্ট দফতর প্রধানদের সাথে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেবেন।

পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল ও শার্শার উলাশী খাল পুনঃখননস্থল পরিদর্শন করবেন। বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাটবীজ ও একই স্থানে বিকেল চারটায় এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের (ইকো) উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ করবেন।

এরপর বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপি কার্যালয়ের দলের যৌথসভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় সুবর্ণভূমি পত্রিকার নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।