মিরপুরে বৃষ্টির হানা; ৫০ রানে ৩ উইকেট হারিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ

0
মিরপুরের আকাশে মেঘের আনাগোনা এবং ত্রিপলে ঢাকা পিচ।। ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রয়েছে। টসে হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৬.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে।

শুরুটা ভালো করার ইঙ্গিত দিলেও দ্রুতই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান জেইডেন লেনক্সের শিকার হওয়ার আগে ২ ওভারে ১৬ রান সংগ্রহ করেন। এরপর নাথান স্মিথের তোপে পড়ে বাংলাদেশ। ৫ ও ৫.১ ওভারে টানা দুই বলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান (৬) এবং পারভেজ হোসেন। তানজিদ বোল্ড হয়ে ফেরার পর পারভেজ শর্ট থার্ড ম্যানে ইশ সোধির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

এর আগে টসে জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামে। দলে একটি পরিবর্তন আনা হয়েছে; পিঠের চোটের কারণে তানজিম হাসানের পরিবর্তে একাদশে ফিরেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বর্তমানে উইকেট কাভারে ঢাকা রয়েছে এবং খেলোয়াড়রা ড্রেসিংরুমে অবস্থান করছেন।