লোকসমাজ ডেস্ক ॥ থার্টিফার্স্ট রাত এলেই উন্মাদনা বাড়ে সিলেটে। নতুন বর্ষকে বরণে নানা প্রস্তুতিও থাকে। এবারো তার ব্যতিক্রম নেই। আগে থেকে ঘোষণা না দিলেও কয়েকটি তারকা হোটেলে থার্টিফার্স্ট নিয়ে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানের। থাকছে নাচ-গানের প্রস্তুতিও। তবে সেটি হচ্ছে আড়ালে এই আয়োজন যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেদিকে নজর রাখছে পুলিশ। এবার শীত মৌসুমে বিপুল সংখ্যক প্রবাসী এসেছেন সিলেটে। নিজ বাড়ি সিলেটে বেড়াতে এসে থার্টিফার্স্ট পালনের জন্য প্রস্তুতি চলছে।
তাদের আয়োজনকে ঘিরে সরগরম হতে চলেছে থার্টিফার্স্টের আয়োজন। সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা, সাহেববাজার, বালুচর, তামাবিল রুটের কয়েকটি হোটেল ও বাংলোবাড়িতে ব্যক্তি উদ্যোগে থার্টিফার্স্টের আয়োজন চলছে। এসব আয়োজনে ডাক পড়েছে সিলেটের ডিজে গার্লদেরও। নেচে-গেয়ে থার্টিফার্স্ট পালনের এই আয়োজনের সব ধরনের উন্মাদনা থাকলেও সেটি বাইরে প্রকাশ করা হচ্ছে না। আয়োজক সূত্রে জানা গেছে- সিলেটে থার্টিফার্স্ট পালনে মূলত এগিয়ে প্রবাসীরা। এই সময়ে যারা সিলেটে থাকেন তাদের পক্ষ থেকে বিভিন্ন মোটেল কিংবা রেস্ট হাউসে থার্টিফার্স্ট পালনের প্রস্তুতি নেয়া হয়। এতে সিলেটের রাজনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকেন। এদিকে- প্রায় দুই বছর আগে সিলেটের এয়ারপোর্ট রুটের এক বাংলোবাড়িতে থার্টিফার্স্ট নাইটের উৎসবে গিয়ে শামিল হয়েছিলেন মেডিকেলের ছাত্রীরা। ওই এলাকায় তারা হেনস্থার শিকার হন। পরে আয়োজকরা সেটি মিটমাট করে দেন। এছাড়া বিভিন্ন হোটেলে ও রেস্টহাউসে থার্টি ফার্স্ট পালনে গিয়ে সিলেটের ডিজে গার্লরা উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেন। তাদের ঘিরেও রঙ্গিন আয়োজনে মেতে উঠেন প্রবাসীরা। কখনো কখনো এসব উন্মাদনা বিতর্কের পর্যায়ে গিয়ে পৌঁছে। এদিকে- থার্টিফার্স্টকে ঘিরে সিলেটের কয়েকটি অত্যাধুনিক ও তারকা হোটেলের অভ্যন্তরে ডিজেপার্টিসহ নানা আয়োজন চূড়ান্ত করা হয়েছে। এসব হোটেলে ঢাকা থেকেও আনা হচ্ছে ডিজে গার্লদের। থার্টিফার্স্ট সেলিব্রেশনের এসব উদ্যোগে অংশ নেবেন সিলেটে বেড়াতে আসা প্রবাসীরাও। থার্টিফার্স্টের এসব আয়োজনে নজরদারি থাকবে সিলেট পুলিশের। বাড়াবাড়ি যাতে না হয় সে ব্যাপারে কঠোর হবে পুলিশ। সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুছা মানবজমিনকে জানিয়েছেন- থার্টিফার্স্টকে কেন্দ্র করে পুলিশ হেডকোয়ার্টারের যে নির্দেশনা আছে সেটিই সিলেটে বহাল থাকবে। সন্ধার পর আয়োজন কোনো ভাবেই মানা হবে না। তিনি বলেন- সিলেটে ঢালাও ভাবে থার্টিফার্স্ট পালন হয় না। তবে- সতর্ক থাকবে পুলিশ। এদিকে- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও নজরদারি বাড়ানো হয়েছে। সন্ধ্যার পর যাতে ওইসব ক্যাম্পাসে কেউ প্রবেশ না করতে সে কারণে আগেই থেকে সতর্কবস্থা নেয়া হচ্ছে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে এরকম অসংখ্য মাদক চালান হয় সিলেট শহরে। যার প্রদান টার্গেট থাকে উঠতি বয়সী তরুণরা। থার্টিফার্স্ট উপলক্ষ করে সিলেটের বিভিন্ন হোটেল মোটেল বাংলো বাড়িতে হওয়া ডিজে পার্টির আড়ালে সরবরাহ করা হয় এসব মাদকদ্রব্য। বছর ঘুরে সামনে অপেক্ষমাণ আরেক টি থার্টি ফার্স্ট নাইট। ফলে এই রাতে উৎসব ফুর্তি করতে উন্মুখ হয়ে আছেন পাশ্চাত্য লাইফ স্টাইল অনুসরণকারী সিলেটের তরুণ তরুণীরা। শেষ মুহূর্তে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আয়োজোন করছে থার্টিফার্স্ট নাইট পার্টির। এসব পার্টির আবেশে সিলেট শহরে বইছে উন্মাদনা। উন্মাতাল হওয়ার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেটে বেড়াতে আসা কয়েকজন লন্ডন প্রবাসী জানিয়েছেন- সিলেটের ডিজে গার্লরা সিলেটি নাটকে অভিনয়ে সুবাদে অনেকেই পরিচিত। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ব্যাপকভাবে পরিচিত। এ কারণে তাদের ঘিরেই চলছে প্রস্তুতি।
থার্টিফার্স্টে প্রস্তুত ডিজেগার্লরা
ফের অনশনে পাটকল শ্রমিকরা
লোকসমাজ ডেস্ক ॥ বিভিন্ন মন্ত্রণালয় ও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে তৃতীয় দফা আলোচনাও ব্যর্থ হওয়ায় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ফের আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা গতকাল দুপুর ২টায় থেকে চট্টগ্রামের ১০টি পাটকলের গেটের সামনে ওই কর্মসূচি শুরু করে শ্রমিকরা। এবারের অনশনকে মৃত্যুবরণের অনশন বলে আখ্যায়িত করেন চট্টগ্রামের আমিন জুট মিল সিবিএর দপ্তর সমপাদক কামাল উদ্দিন। তিনি বলেন, আলোচনা ব্যর্থ হয়েছে। এক মাসের সময় চাওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের পক্ষে ওই সময় দেয়া সম্ভব নয়। শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আন্দোলনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ক্ষুব্ধ এ শ্রমিক নেতা বলেন, শ্রমিকদের এখন মাত্র একটিই চাওয়া, আর তা হলো মজুরি কমিশন বাস্তবায়ন। সেই দাবি পূরণ না হওয়ায় সবাই কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হচ্ছেন।
আর কোন আশ্বাসে তাদের আন্দোলন স্থগিত হবে না। বারবার আলোচনার কথা বলে তাদের সময় নষ্ট করা হচ্ছে। দাবি মেনে না নিলে তারা মৃত্যুকেই বরণ করে নেবেন। এর আগে ১০ থেকে ১৪ই ডিসেম্বর তীব্র শীতে টানা চারদিনের অনশনে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এরপর দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন মন্ত্রণালয়। সে হিসেবে গত বৃহসপতিবার ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়। তৃতীয় দফা এই বৈঠকে শ্রম প্রতিমন্ত্রীসহ পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে বেরিয়ে শ্রমিক নেতারা বলেছেন, মজুরি কমিশন বাস্তবায়নের ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রী আরও এক মাস সময় চেয়েছেন। কিন্তু ওই এক মাস পর আসলেই মজুরি কমিশন বাস্তবায়ন হবে কি না তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই। শুধু সময়ক্ষেপণ করতে এক মাসের কথা বলা হচ্ছে।
দক্ষ জনশক্তির জন্য প্রশিক্ষণ জরুরি
দক্ষ চালকের চাহিদা দেশে যেমন, একইভাবে আন্তর্জাতিক অঙ্গনেও। সুতরাং প্রশিণপ্রাপ্ত মানসম্মত চালকের পেশাদারিত্বে আরও সমতা বৃদ্ধিতে সরকার নতুন একটি কর্মপ্রকল্প একনেকে অনুমোদন দিয়েছে। লাধিক তরুণকে গাড়ি চালনায় পারদর্শী করতে সরকার এেেত্র অর্থ ব্যয় করবে ২৬৭ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার টাকা। অনুমোদনকৃত এই প্রকল্পটি বাস্তবায়নে থাকবে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি প্রশিণ ব্যুরো। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে পাসকৃত এই মহৎ পরিকল্পনাটি দেশে-বিদেশে দ চালকের কর্মসংস্থান সহজলভ্য করতে বিশেষ উদ্যোগীর ভূমিকায় থাকবে। পরিকল্পনামন্ত্রীর তথ্য অনুযায়ী দেশের ৬৪টি জেলায় বিদ্যমান বিভিন্ন কারিগরি প্রশিণ কেন্দ্র এমন গুরুদায়িত্ব পালন করবে। উদ্যোগী তরুণদের চালকের প্রশিণ দেয়ার পাশাপাশি তাদের সুদ মোটর ম্যাকানিক্স হিসেবেও তৈরি করা হবে। সবটাই হবে উন্নতমানের প্রশিণ কেন্দ্রের দায়বদ্ধতায়। রাস্তার মাঝখানে যাত্রী পরিবহন ুদ্র ও বৃহদাকার যানগুলোর যন্ত্র বিকল হওয়ার ঘটনা ঘটে হরহামেশাই। একজন চালককে সে বিষয়েও পারদর্শী হওয়া জরুরী। যাতে তাৎণিক কর্মযোগে বিপন্ন গাড়িটি নতুন করে তার যাত্রাপথ শুরু করতে পারে। লাধিক তরুণকে বিনা মূল্যে প্রশিণ ছাড়াও প্রতিদিন ১০০ টাকা করে ভাতাও দেয়া হবে। পরিকল্পনামন্ত্রীর বক্তব্যে আরও উঠে আসে এই মুহূর্তে সৌদি আরবেই এক লাখ সুদ চালকের প্রয়োজন। আর এই চাহিদা শুধু সৌদিতেই নয়, সারা বিশ্বের দ চালকের গুরুত্ব কোন অংশে কম নয়। সঙ্গত কারণে নতুন দ চালক তৈরিতে উন্নতমানের আন্তর্জাতিক সীমানাকে মাথায় রেখেই প্রশিণকে সে মাত্রায় পারদর্শিতায় পূর্ণ করতে হবে। আর এই সম্ভাবনাময় প্রকল্পের আওতায় দেশের বেকার তরুণ-তরুণীদের প্রশিণের মাধ্যমে দ চালক হিসেবে গড়ে তোলা হবে। এতে কর্মসংস্থানের সুযোগ ছাড়াও দতার মাপকাঠিতে আধুনিক সময়ের চালক তৈরিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। আর এই কর্মপ্রকল্পের ইতিবাচক প্রভাব পড়বে দেশের অগ্রসরমান অর্থনীতিতে। এই প্রশিণের নিমিত্তে প্রয়োজন পড়বে ১২৮টি ডাবল কেবিন পিকআপ, আটটি ট্রাক ও একটি মাইক্রোবাস। এ ছাড়া লাগবে ১৯২টি প্রশিণ যন্ত্রপাতি, সাত ধরনের ২১টি অফিস যন্ত্রপাতি। প্রশিক থাকবেন হাতে-কলমে ১২৮ জন, তাত্ত্বিকভাবে ৬৪ জন ও দ কর্মী হিসেবে প্রশিণি পরিচালনা করবেন আরও ৬৪ জন। ৬১ জেলায় এই কার্যক্রম শুরু হবে এবং ২০২৪ সাল অবধি এর কর্মবিধি অব্যাহত থাকবে। দ ও উপযুক্ত প্রশিতি চালক তৈরি হলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, ফলে দেশের অর্থনীতির চাকাও হবে আরও গতিশীল। আমাদের দেশের কোন চালক যদি সৌদিতে চাকরি পায় তা হলে তার মাসিক বেতন হবে ১ হাজার ৩৫০ রিয়াল যার বাংলাদেশের মুদ্রায় আসবে ৩০ হাজার টাকা। এ ছাড়া প্রশিতি চালকদের ড্রাইভিং লাইসেন্স নিতে কোন অর্থমূল্য কিংবা আনুষঙ্গিক ছাড়পত্রেরও প্রয়োজন হবে না। এ সবই প্রশিণ নেয়ার ইতিবাচক দিকনির্দেশনা।
যশোরে আ.লীগ নেতা শরিফ আব্দুর রাকিবের স্মরণসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ আব্দুর রাকিবের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার জেলা আওয়ামী লীগের আয়োজনে বিডি হলে অনুষ্ঠিত স্মরণ সভায় জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে বক্তারা বলেন, আওয়ামী লীগের চরম দুঃসময়ে তিনি জেলা আওয়ামী লীগের হাল ধরে দলকে অনেক শক্তিশালী ও সুসংগঠিত করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন লোভ-লালসা তাকে গ্রাস করতে পারেনি। একজন প্রকৃত রাজনীতিবিদের মধ্যে যে সব গুণাবলী থাকা দরকার প্রত্যেকটি গুণ তার মধ্যে ছিল। তিনি ছিলেন নেতা-কর্মী গড়ার কারিগর। তিনি নেতা-কর্মীদের সন্তানের মত লালন করতেন। একজন সফল রাজনীতিবিদ হিসেবে তিনি আমাদের সকলের কাছে অনুকরণীয়ও হয়ে থাকবেন।
স্মরণসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সহ-সভাপতি আবুল খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান ইসলাম নিরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. এনামুল হক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহবুব আলম বাচ্চু, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. অশোক কুমার রায়, জেলা সিপিবির সভাপতি অ্যাড. আবুল হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড. আবু বকর সিদ্দিকী, অ্যাড. শরীফ আব্দুর রাকিবের ভাই শরিফ রবিউল ইসলাম, বন্ধু মোবাশ্বের হোসেন বাবু প্রমুখ।
শিক্ষকের নির্যাতনে কওমি মাদ্রাসাছাত্রী হাসপাতালে : মস্তিষ্ক বিকৃতির আশঙ্কা
স্টাফ রিপোর্টার॥ শিক্ষকদের শারীরিক নির্যাতনের শিকার হয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর হাফিজিয়া কওমি মাদ্রাসার এক ছাত্রীর মস্তিষ্কের সমস্যা দেখা দিয়েছে। গুরুতর অবস্থায় ফাতেমা খাতুন (১১) নামে ওই ছাত্রীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাতেমা খাতুন চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের শাহিনুর রহমানের কন্যা। শাহিনুর রহমান ও তার স্ত্রী ঝর্ণা বেগম জানিয়েছেন, তাদের কন্যা ফাতেমা খাতুন ওই মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী। স্থানীয় সিরাজুল শপিং কমপ্লেক্সে ৩য় তলায় মাদ্রাসা অবস্থিত। তারা জানিয়েছেন, ৩ মাস আগে মাদ্রাসার শিক্ষক হাফেজা খাতুন ও ফুলজান পড়ালেখার বিষয় নিয়ে ফাতেমা খাতুনকে বেদম প্রহার করেন। এক পর্যায়ে দেয়ালের সাথে মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর মাথায় এক ঘন্টা ধরে পানি দেয়ার জন্য তার জ্ঞান ফিরে আসে। তখন তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ পরিস্থিতিতে ফাতেমা খাতুনের পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়ে।
পিতা শাহিনুর রহমান আরও জানিয়েছেন, পরবর্তীতে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে অনেক অনুরোধের পর তিনি ফাতেমা খাতুনকে মাদ্রাসায় নেন। এ নির্যাতনের দু’মাসের মাথায় ফাতেমা অসুস্থ হয়ে পড়ে এবং মাথায় সমস্যা দেখা দেয়। এ অবস্থায় শাহিনুর রহমান এলাকায় চিকিৎসা করাতে থাকেন কিন্তু অবস্থার কোন উন্নতি হয়নি বরং দিনকে দিন আরও অবনতি হতে থাকে।
গতকাল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে বেলা ১১টার দিকে ফাতেমা খাতুনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিউল্লাহ সবুজ তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে সে ওয়ার্ডের ২১ নং বেডে চিকিৎসাধীন। ভর্তির সময় ডা. শফিউল্লাহ সবুজ কোন রোগের নাম কিংবা চিকিৎসা না দিয়ে রোগীর ভর্তি টিকিটে কনফিউশন স্ট্রেট (ঈড়হভঁংরড়হ ঝঃধঃব) লিখে ওয়ার্ডে পাঠিয়ে দেন। পরবর্তীতে মানসিক বিষয়ক চিকিৎসক যশোর মেডিকেল কলেজের শিক্ষক ডা. মো. আমিনুর রহমানের কাছে রেফার্ড করেন। সে ডা. আমিনুর রহমানের অধীনে চিকিৎসা নিচ্ছে।
এদিকে, ফাতেমা খাতুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেরার কারণে শুধু কান্নাকাটি করছে এবং অস্থিরতা নিয়ে ওয়ার্ডে হেঁটে বেড়াচ্ছে। বেডে থাকছে না। পিতা-মাতা সর্বক্ষণ তাকে ধরে হাঁটাহাঁটি করছেন। তার পিতা-মাতা বলছেন, শিক্ষকরা মারপিট ও দেয়ালের সাথে মাথায় আঘাত করার কারণে ফাতেমা খাতুনের সমস্যা দেখা দিয়েছে। প্রথমে স্থানীয় প্রভাবশালীদের ভয়ে তারা চুপ করেছিলেন। কিন্তু এবার আর চুপ করে থাকবেন না। মেয়ের ক্ষতির কথা চিন্তা করেই শিক্ষদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন।
বছর জুড়ে সড়কে মৃত্যুর হানা দুর্ঘটনায় যশোরে নিহত ৭৬
মাসুদ রানা বাবু ॥ বিদায়ী বছরে যশোরের আলোচিত বিষয় ছিল সড়ক দুর্ঘটনা। প্রায় প্রতিদিনই মানুষ দুর্ঘটনা কবলিত হয়েছে। দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে লাশের মিছিল। পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী এ বছর যশোরে ৭৬ জন নিহিত এবং শ’ শ’ নারী-পুরুষ আহত হয়েছে। যানবাহনের বেপরোয়া চলাচল ও সড়কে শৃঙ্খলা না থাকায় ঘটছে দুর্ঘটনা। সড়কগুলো এখন হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ। দুর্ঘটনার আরেকটি কারণ হলো, ওভার লডিং ওভার টেকিং, অদক্ষ চালক, নিষিদ্ধ যানের বেপরোয়া চলাচল। উল্লেখযোগ্য দুর্ঘটনার মধ্যে রয়েছে ১৫ জানুয়ারি যশোর-মাগুরা মহাসড়কের খাজুরায় বাসচাপায় স্কুলছাত্রী ফাতিমা খাতুন নিহত হয়। পরদিন চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকুমারি এলাকায় ট্রলি চাপায় হৃদয় আহমেদ নামের ওপর এক স্কুলছাত্র নিহত হয়। ১৯ ফেব্রুয়ারি সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়। ১১ মার্চ যশোর-ঝিনাইদহ সড়কের সানতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় চুড়ামনকাটি ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফ হোসেন নিহত হন। একই দিন সন্ধ্যায় যশোর শহরের তেঁতুলতলা এলাকায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এমএম কলেজ শিক্ষার্থী সবুজ হোসেন নিহত হন। ২২ অক্টোবর খয়েরতলা কৃষি গবেষণা কেন্দ্রের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিদুল ইসলাম লিয়ন (৭) নামের এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। ১৯ অক্টোবর যশোর শহরের মুড়লি জোড়া মন্দির এলাকায় জ্বালানি তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে শিক্ষক আব্দুর রশিদ (৬০) ঘটনাস্থলে নিহত হন। ২ নভেম্বর কেশবপুরের আলাপোলে আলমসাধুর ধাক্কায় স্কুলছাত্র এনামুল হক রনি (১৫) নিহত হয়। ১৪ নভেম্বর যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া ভিটাবল্যা বাজারে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একরামুল হোসেন (২৬) নিহত হন। ২৪৫ নভেম্বর বেনাপোলের ছোটআঁচড়ায় ট্রাকের ধাক্কায় যুবক শহর আলী (২৭) নিহত হন। ১৭ ডিিেসম্বর হাইকোর্ট মোড়ে ট্রাক চাপায় কলেজ (১৯) ছাত্র হাসিবুল হোসেন নিহত হন। ৫ ডিসেম্বর ঝিকরগাছার বাঁকড়া এলাকায় নসিমন-করিমন সংঘর্ষে মসজিদের ইমাম মাওলানা কোমর উদ্দিন গাজী (৬০) নিহত হন। ৭ ডিসেম্বর যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি এলাকায় গড়াই পরিবহনের একটি বাসের ধাক্কায় দিনমজুর নাসিরুদ্দিন (৩৮) নিহত হন। ১৪ ডিসেম্বর যশোর শহরের মুজিব সড়কের রেলগেটে পরিবহনের ধাক্কায় রনজিত রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। একই দিন ধর্মতলা-ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মারুফ হোসেন (৫৫) ও শার্শায় ট্রাকের ধাক্কায় ইয়াকুব আলী (৭০) নিহত হন। ১৭ ডিসেম্বর যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারে পিকআপের ধাক্কায় আবুল হোসেন সরদার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হন। পরদিন যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর আকিজ জুটমিল এলাকায় ট্রাকের ধাক্কায় জামাল হোসেন (৪৪) নিহত হন। ২২ ডিসেম্বর যশোরের খাজুরা বাজার থেকে তেঁতুলতলা যাওয়ার পথে দুর্ঘটনয় মোটরসাইকেলচালক সাবদুল হোসেন (৪০) নিহত হন।
এর আগে ১১ ডিসেম্বর ঝিকরগাছার মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র রিমন হোসেন (২২) নিহত হন। ২০ মার্চ যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণে দ্রুতগামী পিকআপ ভ্যান কেড়ে নেয় মেধাবী শিক্ষার্থী মিফতাহুল জান্নাত নিপারার প্রাণ। ৩০ নভেম্বর অভয়নগরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত হন ৬ জন।
১৩ নভেম্বর যশোরের বিভিন্ন পল্লীতে দুর্ঘটনায় আহত হন ৬ জন, ১১ ডিসেম্বর যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার মল্লিকপুরে বাস উল্টে অর্ধ শতাধিক যাত্রী আহত হন। ২২ ডিসেম্বর রাজারহাট-মনিরামপুর সড়কের বেগারিতলায় বাস-মহেন্দ্র সংঘর্ষে ৭ যাত্রী আহত হন।
ফার্মেসি মালিকের মৃত্যুতে শোক
লোকসমাজ ডেস্ক ॥ যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ মেসার্স বাঘারপাড়া ফার্মেসির স্বত্বাধিকারী ও বাঘারপাড়া উপজেলা বিএনপি নেতা আতিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিতে সংগঠনের সভাপতি এমএ জামাল উদ্দিন বিলু মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গত শনিবার সন্ধ্যায় আতিয়ার রহমান শহরের ইউনিক হাসপাতালে ইন্তেকাল করেন। রাতে বারান্দীপাড়া মাঠপাড়ায় তার জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল বাঘারপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
পরিবহন শ্রমিক নেতা হাবিবুর রহমান হবির ইন্তেকাল: নেতৃবৃন্দের শোক
স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট শ্রমিক নেতা বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি আর নেই। বার্ধক্যজনিত রোগে শনিবার রাতে যশোর শহরের বকচরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার সকালে তার মরদেহ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। বাদজোহর বকচর হুশতলা জামিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে হুশতলা কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল হোসেন রবি, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস দুদু, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ ফুলু প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাগেরহাট ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২১
বাগেরহাট ও লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ বাগেরহাট ও নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছে। এর মধ্যে বাগেরহাটে আলাদা দুর্ঘটনায় দুই জন ও লোহাগড়ায় এক শিশু নিহত হয়েছে।
বাগেরহাট সংবাদদাতা জানান, বাগেরহাটে একটি দুর্ঘটনায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় খুলনা থেকে শরণখোলাগামী বিআরটিসির একটি বাস বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল গ্রামের একটি পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শী মিজানুর রহমান বলেন, বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিলকুল গ্রামের হানেফ শেখের পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে পানিতে নেমে পড়েন। দুর্ঘটনায় প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মাসুদ সরদার বলেন, ‘পুকুরে বাস পড়ার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বাসের নিচে একজনের মরদেহ আটকে আছে। আহত যাত্রীদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে’।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল।
এ জেলায় অপর সড়ক দুর্ঘটনায় ক্রেজি জিমনেসিয়ামের পরিচালক কামরান হোসেন (২৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে বাগেরহাট শহর রক্ষাবাঁধের কাঁচাবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরান হোসেন বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামের ইসারাত হোসেনের ছেলে। আহতরা হলেন,বাগেরহাট শহরের সরুই এলাকার ইসমাইল হোসেনের ছেলে জাকির খলিফা (৩৫), পূর্ববাসাবাটি এলাকার সুবহান তালুকদারের ছেলে মন্টু তালুকদার (৫৫) ও পথচারী মো. সেলিম (৩২) । আহত দুই শ্রমিককে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পান্নু মিয়া বলেন, কামরান হোসেন তার এক বন্ধুকে বিসিক এলাকায় এগিয়ে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে শহর রক্ষাবাঁধ এলাকায় দাঁড়িয়ে থাকা আলুভর্তি ট্রাকে ধাক্কা লেগে গুরুতর আহত হন। ট্রাক থেকে আলু নামানোর সময় দুই শ্রমিক ও এক পথচারীও আহত হন। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পর কামরান হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা-মহাজন সড়কের লুটিয়া খালচর এলাকায় যাত্রীবাহী মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে নয়ন দত্ত(৯) নামে এক শিশু নিহত ও অপর দুইজন আহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপাশা থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক তিনজন যাত্রী নিয়ে মহাজনের পথে রওনা হয়। লুটিয়া খালচর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা মালবোঝাই ট্রলির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে কুমড়ি মধ্যপাড়া গ্রামের রহমান দত্তর ছেলে নয়ন দত্ত(৯) নিহত হয়। আহতরা হলো, কুমড়ি মধ্যপাড়ার মতিয়ার মোল্যার ছেলে মিরাজুল মোল্যা(১৮) ও বাটিকাবাড়ির সাদিয়ার(১৭)। এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাইমা জানান, হাসপাতালে আনবার আগেই নয়নের মৃত্য হয়েছে। বাকি দুজনকে চিকিৎসা দেয়া হয়েছে।
খুলনা প্রেস কাব নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দকে অভিনন্দন
ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনা প্রেস কাবের নির্বাচনে বিজয়ী সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাচিত সকল কর্মকর্তা ও সদস্যকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসকাব ফুলতলার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম, মো. কামরুজ্জামান, শেখ ওসমান কবির, রমজান মাহমুদ অরণ্য, কবি শহিদুল ইসলাম প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন প্রেসকাব ফুলতলার নেতৃবৃন্দ। এরা হলেন-সভাপতি সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক সেকেন্দার আলী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি, সহকারী অধ্যাপক মো. নেছার উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।










