বিএনপি নেতা পলাশের মা ফরিদা পারভীনের মৃত্যুবরণ নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিতের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশের মা ফরিদা নাসির হাসি মৃত্যু বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার সকাল ১০ টায় তিনি শহরের ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এদিকে, সকালে মাহতাব নাসির পলাশের মা ফরিদা নাসির হাসির মরদেহ হাসপাতাল থেকে শহরের চুড়িপট্টি হাজী আব্দুল করিম রোডের বাস ভবনে নিয়ে যাওয়া হলে তার শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ

ছাড়া ঢাকা থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত তার শোকাহত স্বজনদের খোঁজ খবর নেন। পরে বাদ আসর শহরের চৌরাস্তা জামে মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলাপরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, ক্রীড়া সংগঠক এ জেড এম সালেক, মির্জা আখিরুজ্জামান সান্টু, সৈয়দ মাশুক মোহাম্মদ সাথী প্রমুখ। জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়।

ফরিদা নাসির হাসির মৃত্যুতে শোক জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুমা ফরিদা নাসির হাসি একজন ধার্মিক সজ্জন ব্যক্তি হিসেবে এলাকারবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আল আমিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম এবং তার শোকাহত স্বজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন, আমিন।