শূন্যের ওপর বাঁশ ঝাড়!

0
ছবি: সংগৃহীত।

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ অবিশ্বাস্য হলেও সত্যি, যশোরের চৌগাছায় এক ব্যক্তির বাঁশ ঝাড়ে শূন্যের ওপর সৃষ্টি হয়েছে আর একটি বাঁশ ঝাড়। বাঁশ মাটিতে লাগানোর পর তা বেড়ে ওঠে। কিন্তু এখানের চিত্র ভিন্ন। মালিক বাঁশ মাটিতে লাগিয়েছেন ঠিকই কিন্তু সেই বাঁশের মাঝ বরাবর দিয়ে তৈরি হয়েছে একটি ঝাড়। যাতে ৮/১০টি বাঁশ আছে।

উপজেলার পাতিবিলা গ্রামের উত্তরপাড়ার আবু সুফিয়ানের ছেলে হুমায়ুন কবির। বাড়ির অদূরে কবরস্থানে একাধিক বাঁশের ঝাড় আছে তার। নিজ প্রয়োজনের পাশাপাশি বাঁশ বিক্রি করেন তিনি।

প্রায় ২/৩ বছর আগে ঝাড়ের একটি বাঁশের মাঝ বরাবর ভেঙে যায়। কিন্তু মালিক বাঁশটি কটেনি। ঝাড়ে ওই অবস্থায় আছে। কিছু দিন পর তিনি দেখেন, ভাঙা স্থান থেকে একটি কঞ্চি বের হয়েছে। বিষয়টি স্বাভাবিকভাবেই নেন হুমায়ুন কবির। এ

রপর কিছুদিন পর দেখেন, ভাঙা বাঁশের মাথা থেকে বেশ কয়েকটি বাঁশের চারা বের হয়েছে। এবং সেগুলো মাটি থেকে যেভাবে বাঁশ জন্ম নেয় ঠিক সেভাবে বড় হচ্ছে। পরে দেখা যায়, শূন্যের ওপর বেশ কয়েকটি পরিপূর্ণ বাঁশ জন্ম নিয়েছে। তবে তা মাটিতে বেড়ে ওঠা বাঁশের মতো সবল না।

বাঁশ ঝাড়ের মালিক হুমায়ুন কবির বলেন, এমনটি কোথাও আমি দেখিনি।কানেও শুনিনি।

ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, লোকমুখে শুনে আমিও এসেছি বিষয়টি দেখার জন্যে। শূন্যের ওপর দাঁড়িয়ে আছে কয়েকটি বাাঁশ। তবে তা পরিপুষ্ট না।