স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় মা-মণি কিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা লাখ টাকায় মীমাংসা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মা-মনি কিনিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন। তবে নিহতের পরিবার কোনো টাকা পেয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার বাগআঁচড়া বাজারের আঁখি টাওয়ারে মা-মণি কিনিকে সেলিনা নামে এক প্রসূতির মৃত্যু হয়। সেলিনা শার্শার ইছাপুর গ্রামের রওশন আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে বাগআঁচড়ার মা-মনি কিনিক এখন সন্ত্রাসী গুন্ডাবাহিনী দিয়ে নিয়ন্ত্রণ চলছে। আর এ গুন্ডা, বাহিনী পরিচালনা করছে ওই কিনিকের মালিক পক্ষ। এ কিনিকে চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা। আর এই অপচিকিৎসা ও খামখেয়ালিপনার জন্য জীবন বিসর্জন দিতে হয়েছে তিন সন্তানের জননী সেলিনা খাতুনকে। রবিবার কিনিকে এ ব্যাপারে সরেজমিনে জানতে গেলে প্রথমে কাউকে না পেলেও ঘন্টাখানেক পর স্থানীয় একদল যুবক এসে সাংবাদিকদের নিউজ না করার জন্য হুমকি ধামকি দেন। এ ব্যাপারে জানতে চাইলে সেলিনার স্বামী রওশন আলী জানান, তার স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য গত মঙ্গলবার মা -মনি নামে কিনিকে ভর্তি করা হয়। ওই রাতে আবুল বাশার নামে একজন ডাক্তার তার স্ত্রীর সিজার করে চলে যান। সেই থেকে এ হাসপাতালে কোনো ডাক্তার না থাকায় তার স্ত্রী শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে শনিবার রাত ৯ টার দিকে। রওশন আলী আরও জানান, বার বার ওই কিনিকের একজন কর্মচারীকে ডাক্তার ডাকতে বলা হয়েছিল। এরপর হাসপাতালের নার্সকেও ডেকে পাওয়া যায়নি।
এ ঘটনায় বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, মা-মণি কিনিকে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি থেকে ওই শিশুর জন্য খরচ খরচার ব্যবস্থা করে দিয়ে মীমাংসা করে দিয়েছি। অপচিকিৎসায় মৃত্যু হওয়ায় আইনের আওতায় না এনে আপনারা মীমাংসা করলেন কেন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্সিডেন্টে হয়ে গেছে এখন উপায় আরকি থানার সহযোগিতা নিয়ে এটা মিটমাট করা হয়েছে। স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় নেতাদের টাকার অংক দিয়ে মিটমাট করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আবারও ওই কিনিকে তথ্যের জন্য গিয়ে মালিক পক্ষকে ফোন দিলে প্রথমে ফোন রিসিভ করে বলে আসছি। এরপর ঘণ্টা পার হলেও কেউ আসেননি এবং ফোনও রিসিভ করেন নাই। বার বার ফোন দিলে তিনি রিসিভ না করে অসীম নামে একজন সন্ত্রাসীর নেতৃত্বে ৭/৮ জনের একটি বাহিনী পাঠান। তারা হুমকির সাথে বলে কোনো নিউজ হবে না। এটা থানা ও চেয়ারম্যান মীমাংসা করেছে। ডাক্তার আবুল বাশার এর মোবাইল নাম্বার চাইলে সন্ত্রাসী অসীম বলেন তাকে কেন ফোন দিয়ে ডিসটার্ব করবেন। আপনারা একজন ডাক্তারকে ফোন দিয়ে বিরক্ত করতে পারবেন না। আপনারা এই হাসপাতাল থেকে কোনো তথ্য পাবেন না। সূত্রে আরও জানা গেছে, শার্শার বাগআঁচড়া বাজারের আঁখি টাওয়ারের দোতলায় হাসপাতালটি অবস্থিত। এখানে নেই কোনো ডাক্তার, নেই কোনো নার্স। রোগী আসলে রিসিপশনিস্ট মামুন নামে ব্লাড প্রেশার মেপে একটি ছোট প্রেসক্রিপশন লিখে ২০০ টাকা নেয়। তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে এসব ছোটখাট বিষয় আমরা দেখতে পারি। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখদেবকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। শার্শা থানার ওসি আতাউর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা বাগঅ্াঁচড়ায় ঘটেছে তবে কেউ অভিযোগ দেয়নি। তিনি বলেন এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মা-মণি ক্লিনিকে প্রসূতির মৃত্যু : লাখ টাকা জরিমানা করলেন চেয়ারম্যান, ‘থানার সহযোগিতায় মিটমাট’
ফের আসছে বৃষ্টি, তারপর শৈত্যপ্রবাহ
লোকসমাজ ডেস্ক ॥ দেশের প্রায় অর্ধেক অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে না, সেসব অঞ্চলেও তাপমাত্রা কম থাকায় রয়েছে তীব্র শীত। এতে নিম্ন আয়ের মানুষসহ নানা শ্রেণি-পেশা ও বয়স্ক মানুষ পড়েছে নানা ভোগান্তিতে। এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, চলমান শৈত্যপ্রবাহ আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া আবহাওয়াবিদদের মধ্যে কেউ কেউ বলছেন, দু-একদিন পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে আশান্বিত হওয়ার কিছু নেই। কারণ, ২ থেকে ৩ জানুয়ারির মধ্যে আবারও হালকা বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা কমে ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘তিনদিন বলা হলেও চলমান শৈত্যপ্রবাহ আর এক থেকে দুদিন থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার বেড়ে যাবে। তবে ২ থেকে ৩ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে। তখন আবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আবার শৈত্যপ্রবাহ বইতে পারে।’ আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রোববার দেশের ৪৩টি অঞ্চলের মধ্যে ১৮টি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে পাঁচটি অঞ্চলে মাঝারি ধরনের (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) এবং ১৩টি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি) বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।
এসএসসি-এইচএসসিতে দুই বিষয়ে পরীক্ষা কমছে
লোকসমাজ ডেস্ক ॥ পাবলিক পরীক্ষায় চারুকারু ও শারীরিক শিক্ষা নামে দুটি মৌলিক বিষয় তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) থেকে এসব পরীা বাতিল করা হবে। কাসে এসব বিষয় মূল্যায়ন করে তা স্ব স্ব শিা বোর্ডে পাঠানো হবে বলে জানা গেছে।
ঢাকা শিা বোর্ড থেকে জানা গেছে, পাবলিক পরীায় মৌলিক দুটি বিষয়ের পরীা কমানো হচ্ছে। তার প্রোপটে এসএসসি ও এইচএসসি পর্যায়ে চারুকারু ও শারীরিক শিা নামে দুটি বিষয়ের পরীা নেয়া হবে না। ২০২০ শিাবর্ষ থেকে এটি কার্যকর হবে। তাই আগামী ফেব্র“য়ারিতে আয়োজিত এসএসসি পরীা থেকে এ দুটি বিষয়ের পরীা নেয়া হবে না। কাসে এসব বিষয়ের মূল্যায়ন করে তা স্ব স্ব শিাবোর্ডে পাঠাতে নির্দেশ দেয়া হবে। জানা গেছে, বর্তমানে এসএসসি পরীায় চারুকারু মৌলিক বিষয় হিসেবে পরীা আয়োজন করা হয়ে থাকে। আর শারীরিক শিা বিষয়ে পরীার্থীর স্ব প্রতিষ্ঠান থেকে মূল্যায়নের করে প্রাপ্ত নম্বর শিা বোর্ডে পাঠানো হয়।
অন্যদিকে এইচএসসি পর্যায়ে চারুকারু ঐচ্ছিক বিষয় হিসেবে নির্বাচন করা হয়। যেসব শিার্থী ঐচ্ছিক বিষয় হিসেবে নির্বাচন করেন তাদের এ বিষয়ে পরীা দিতে হয়। ঐচ্ছিক বিষয়ে অকৃতকার্য হলে সকল বিষয়ে ফেল হয়ে যায়। এর ফলে ওই পরীার্থীর জিপিএ নম্বর প্রকাশ করা হয় না। শিার্থীদের ওপর পরীার চাপ কমাতে এ দুটি বিষয়ের পরীা বাতিল করা হচ্ছে। যা আগামী বছর থেকে কার্যকর করা হবে।
অন্যদিকে কাসে মূল্যায়ন বাড়াতে আগামী বছর ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে ২০২০ শিাবর্ষে আমূল পরিবর্তন আনা হচ্ছে। এর পরের বছর সপ্তম, পরে অষ্টম, নবম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক এক বছরের ব্যবধানে একটি স্তরের পরিবর্তন আনা হবে। যাতে করে নতুন বই পড়ে যে শিার্থীরা সপ্তম শ্রেণিতে উঠছে তাদের পরবর্তী বছরে নতুন কারিকুলামের বই দেয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক রোববার বলেন, শিার্থীদের পরীা কমিয়ে কাসে মূল্যায়ন বাড়ানোর চিন্তাভাবনা থেকে মৌলিক দুটি বিষয়ের পরীা তুলে দেয়া হয়েছে। আগামী বছর থেকে এটি কার্যকর করা হবে। যেসব বিষয়ের পরীা তুলে দেয়া হবে তা কাস শিকদের মাধ্যমে মূল্যায়ন হয়ে শিা বোর্ডে পাঠানো হবে। নম্বরপত্রে সেসব নম্বর তুলে দেয়া হবে। তবে এতে পাস-ফেল বলে কিছু থাকবে না। তিনি বলেন, শিার্থীদের কাসে মূল্যায়ন অতি গুরুত্বপূর্ণ বিষয়, পরীার চাপ কমিয়ে কাস মূল্যায়ন বাড়ালে পড়ালেখার প্রতি আগ্রহ বেড়ে যাবে। এতে করে শিার্থীদের মধ্যে মুখস্থবিদ্যার প্রবণতা কমে যাবে। কাস মূল্যায়ন বাড়াতে পাঠ্যপুস্তক পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও মৌলিক বিষয়ের পরীা কমিয়ে আনা হবে বলে জানান তিনি।
চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। রবিবার বিকেলে সিংহঝুলী দাখিল মাদ্রাসা মাঠে কমিটি গঠন উপলক্ষে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আব্দুল হাই। মোট ৪৩ ভোটের মধ্যে তিনি ২৪ ভোট পেয়ে আহ্বায়ক নির্বাচিত হন। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুল মুজিদ, শুকুর আলী ও নজরুল ইসলাম । কমিটি গঠন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী, এম এ সালাম, আতাউর রহমান লাল ও মাসুদুল হাসান। এ সময় স্থানীয় বিএনপি নেতা আনিচ সরদার, হুসাইন আহমেদ, কামরুজ্জামান ভদু, আব্দুল মান্নান, ফজলুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল মুজিদ,মফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিছুটা সুষ্ঠু হলেও ইভিএমে জালিয়াতির শঙ্কা
লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ফের উত্তপ্ত রাজনীতির হাওয়া। সর্বত্রই আলোচনা এ নির্বাচন ঘিরে। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী বাছাইয়ে বিশেষ চমকও এনেছে এবার। রাজনৈতিক পরিবারের হলেও অপেক্ষাকৃত তরুণ ও শিক্ষিতদের প্রার্থী করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানীয় এ নির্বাচনে। ইতোমধ্যে মেয়র পদে নির্বাচনে বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বর্তমান মেয়র সাঈদ খোকনকে বাদ দিয়ে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস কে মনোনয়ন দেয়া হয়েছে ক্ষমতাসীন দল থেকে। উত্তরের জন্য মনোনীত করা হয়েছে বর্তমান মেয়র আতিকুল ইসলামকে।
বিএনপির পক্ষে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়াল এবং দক্ষিণের জন্য ইশরাক হোসেন কে মনোনয়ন দেয়া হয়েছে। তাবিথ আউয়াল এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। এবারই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি, প্রার্থী, প্রত্যাশা ও নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বিশিষ্ট বুদ্ধিজীবী লেখক, গবেষক সিরাজুল ইসলাম চৌধুরী, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের কাছে।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশে আর গণতান্ত্রিক ব্যবস্থা নেই, তা হলফ করেই বলা যেতে পারে। বিশেষ করে গত এক দশকের নির্বাচন পরিস্থিতি বিশ্লেষণ করলে যে কেউ গণতন্ত্র নিয়ে এমন প্রশ্ন তুলতে পারেন। মূলত নির্বাচন ঘিরেই এখন রাজনীতির যত হতাশা।’ তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার নির্বাচনী ব্যবস্থাকে হাত করেই ক্ষমতা পোক্ত করতে চাইছে, যে ক্ষমতার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। নির্বাচনের নামে যে প্রহসন চলছে, তারই হয়তো আরেকটি নাটক আমরা ঢাকা দুই সিটি নির্বাচনে দেখতে পাব।
‘তবে ঢাকা সিটি নির্বাচন নিয়ে ভিন্ন আলোচনাও সামনে আসতে পারে। এ নির্বাচনের মধ্য দিয়ে সরকার বদলের কোনো সুযোগ নেই। সরকার গত দুটি নির্বাচনের মধ্য দিয়ে যে অগণতান্ত্রিক শাসনব্যবস্থা জারি করেছে, তা স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে কিছুই যায়-আসে না। সরকার পতনের কারণ হবে না বলে এ নির্বাচনে হস্তক্ষেপ নাও হতে পারে। সিটি নির্বাচন কিছুটা সুষ্ঠু হতে পারে, এটি তার একটি এবং আশার কথাও বটে।’ ‘আরেকটি বিষয় হলো, গত এক দশকে পরিকল্পিতভাবে মানুষকে নির্বাচনবিমুখ করা হয়েছে। সাধারণ মানুষ কোনোভাবেই আর নির্বাচন কাঠামোর ওপর আস্থা রাখতে পারছে না। এমন ধারাবাহিকতা থাকলে গোটা নির্বাচন কাঠামোই ভেঙে পড়বে। সরকার শুভবুদ্ধির উপলব্ধি থেকে হয়তো এ নির্বাচন অংশগ্রহণমূলক করার সুযোগ দেবে। অন্তত আগের বদনাম কিছুটা দূর করতে নির্বাচনে হস্তক্ষেপ নাও করতে পারে। তবে সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর।’
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রাজনীতির চলমান পরিস্থিতিতে জনগণের আসলে কিছুই করার নেই। মানুষ নির্বাচন ব্যবস্থায় কোনো ভূমিকাই রাখতে পারছে না। ভোট দিতে পারবে কি পারবে না অথবা কাকে ভোট দিতে হবে, এ ভাবনাও করতে পারছে না জনগণ। অথচ সংকট নিরসনে সাধারণের অংশগ্রহণ-ই জরুরি।’
বদিউল আলম মজুমদার বলেন, ‘এ নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, তা নানাভাবেই প্রমাণিত। আগের কমিশনও তা-ই ছিল। নির্বাচন কমিশন মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে।
একাধিক জালিয়াতির নির্বাচনের মধ্য দিয়ে এ কমিশন অতিপাপ করে ফেলেছে। কমিশনের পাপ ঢাকা সিটি নির্বাচনে মোচন হবে না। এ নির্বাচন কমিশনকে কেউ আর বিশ্বাস করে না। কারণ তারা বহু অপরাধের সঙ্গে যুক্ত।’ ‘সংবিধানের ৭৩ থেকে ৭৯ ধারা অনুযায়ী, কমিশন গুরুতর অপরাধ করেছে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের বিচার হওয়া দরকার।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের দেয়া তথ্য থেকে দেখেছি, অনেক কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। অনেক সেন্টারে বৈধ ভোটের চেয়ে অবৈধ ভোট বেশি পড়েছে। চট্টগ্রামে গণসংহতির এক প্রার্থী একটি ভোটও পায়নি। এগুলোর মাধ্যমে জালিয়াতির সীমা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এছাড়া কমিশন যে তথ্য দিয়েছে, তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। ‘পূর্বের অভিজ্ঞতা থেকেই আমি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আশাবাদী নই। নির্বাচন কমিশন এ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করতে চাইছে। অথচ গত জাতীয় নির্বাচনে কয়েকটি সেন্টারে ইভিএম পদ্ধতি ব্যবহার করে নির্বাচন কমিশন নানা অসঙ্গতির জন্ম দিয়েছে। বাইরের দেশের অভিজ্ঞতার কথা বলে এ পদ্ধতি ব্যবহার করলেও, প্রয়োগ করেছে নিজেদের সিদ্ধান্ত। ইভিএমে ভোট পড়েছে ৫১ দশমিক ৪২ শতাংশ। ২৯৪টি আসনে ভোট পড়েছে ৮০ দশমিক ৮০ শতাংশ। এর চেয়ে বড় জালিয়াতির প্রমাণ আর কী হতে পারে!’ ঢাকার দুই সিটির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি, ভোট গ্রহণের দিন ৩০ জানুয়ারি।
এবারও থার্টিফার্স্টের উদযাপন থাকবে গৃহবন্দি
লোকসমাজ ডেস্ক ॥ ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। উদযাপনকে ঘিরে কোনও হুমকি না থাকলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে এবারও গৃহবন্দি করে রাখা হচ্ছে থার্টিফার্স্ট নাইটের উদযাপনকে। পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, উন্মুক্ত স্থানে কোনও ধরনের আয়োজন করা যাবে না। তবে চার দেয়ালের ভেতরে অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করা যাবে। প্রয়োজনে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। থার্টিফার্স্ট নাইটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পুলিশ সদর দফতর থেকে গত ২৬ ডিসেম্বর সকল ইউনিটে এক বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা, রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে তল্লাশি বাড়ানোসহ বিশেষ বিশেষ এলাকায় প্রবেশাধিকার সীমিত করা হবে। সারাদেশের মদের বার বন্ধ থাকবে। আতশবাজি- পটকা বিক্রি ও ফোটানো নিষিদ্ধ থাকবে।
ঢাকা রেঞ্জের পুলিশ ডিআইজি হাবিবুর রহমান বলেন, থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। চেকপোস্ট বৃদ্ধি করাসহ আমাদের নজরদারি বাড়ানো হবে। বিশেষ বিশেষ জায়গায় আমাদের পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ সদর দফতর থেকে পাঠানো নির্দেশনা মোতাবেক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইন শৃঙ্খলা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, থার্টিফার্স্ট উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নাশকতারোধে আগাম ব্যবস্থা নিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সব অনুষ্ঠানস্থলে সিসিটিভি স্থাপন, আর্চওয়ে ও সোয়াইপ এর ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে এবং পর্যাপ্ত চেকপোস্ট স্থাপন করা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান, তেজগাঁও, হাতিরঝিল, ধানমন্ডি, বারিধারা, বাড্ডা, মিরপুর, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গোয়েন্দা নজরদারি এরইমধ্যে বাড়ানো হয়েছে। পুলিশ টহল জোরদারসহ গুরুত্বপূর্ণ স্থানে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যদের মোতায়েন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি, গুলশান, হাতিরঝিল এলাকায় সাধারণ জনগণের প্রবেশ সীমিত করা হবে। তবে যথাযথ তল্লাশির মাধ্যমে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। যেকোনও অবস্থায় পরিস্থিতি মোকাবিলার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান এবং সোয়াটের টিম প্রস্তুত থাকবে। দেশের কোথাও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে খোলা জায়গায়, রাস্তা ও ফ্লাইওভারে কনসার্ট বা নাচগানের আয়োজন করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। এসব আয়োজন থেকে বিরত রাখতে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিগত কয়েক বছরের মতো এবারও থার্টিফার্স্ট নাইটে দেশের কোথাও কোনও আতশবাজি ও পটকা ফোটানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জানানো হয়েছে। একইসঙ্গে আতশবাজি ও পটকা বিক্রি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে লালবাগ ও আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানোর ব্যাপারে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি লালবাগ বিভাগের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, লালবাগ এলাকায় আশবাজি ও পটাকো ফোটানো বন্ধ করতে ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। বিক্রি ও বহন বন্ধ করতে প্রত্যেকটি থানার অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। কারও কাছে পাওয়া গেছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত সাধারণ মানুষদের কোনও বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশের মদের বার ও দোকানগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরও এ ব্যাপারে নজরদারি অব্যাহত রাখবে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোর উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, থার্টিফার্স্ট উপলক্ষে আমাদের কঠোর নজরদারি থাকবে। মহানগরীতে কোনও বার যাতে খোলা না থাকে সে ব্যাপারে বারগুলোর সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। তবে পাঁচ তারকা হোটেলগুলো খোলা থাকবে। যাতে বিদেশিদের প্রয়োজন মেটাতে অসুবিধা না হয়। কোনও বারে মদ বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করার জন্য ঢাকা মহানগরীতে চারটি টিম গঠন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এই টিমের সদস্যরা নিজেদের পরিচয় গোপন করে বার ও বিভিন্ন ক্লাবগুলোতে মদ বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করবে বলে জানান মুকুল জ্যোতি চাকমা। সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করবে পুলিশ। যাতে থার্টিফার্স্টকে কেন্দ্র করে কেউ কোনও ধরনের অপপ্রচার বা গুজব ছড়াতে না পারে। একইসঙ্গে ছবি বা ভিডিও প্রকাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সতর্ক দৃষ্টি রাখবে পুলিশের সাইবার ইউনিট। পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন এলাকায় আসা অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা ও যথাযথ তল্লাশির মাধ্যমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা কক্সবাজারকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের মোবাইল পেট্রোল থাকবে, মোটরসাইকেল পেট্রোল থাকবে। বিশেষ করে যেসব স্থানে পর্যটকদের বেশি আনাগোনা থাকবে সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করবো। এছাড়া সাদা পোশাকে নজরদারি ও চেকপোস্ট বাড়ানো হবে।
আজকের রাশিফল
লোকসমাজ ডেস্ক ॥আজকের এদিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ পরমযোগী গ্রহ শনি মহারাজ, গ্রহপিতা রবি ও বিঘ সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হওয়ার সম্ভাবনা প্রবল।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল] অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। লটারি ফটকা জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে] দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবেনর পাথেয় হবে, দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে।
মিথুন [২১ মে-২০ জুন] কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ভ্রমণ ও তীর্থ যাত্রায় বিদেশগমনের সম্ভাবনা প্রবল। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত থাকতে হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই] জীবনসঙ্গী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট] হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ তথা সুদূর প্রসারী হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর] শিক্ষার্থীদের মন ফেসবুক টুইটার প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন। লটারি ফটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ-বিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্জন আত্মীয় বেশে আপনার মূল্যবান সম্পত্তি লুফে নিতে পারে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর] শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। অবশ্য শ্রমিক-কর্মচারী ও ড্রাইভারদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর] দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা সচল হয়ে উঠবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত থাকতে হবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। লৌকিকতায়ও ব্যয় হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজসাজ রবরব করবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্নপূরণে সহায়ক হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। তথা তারা কোনো না কোনো পুরস্কার পাবে। লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] ব্যবসা-বাণিজ্যে মন্দা, কর্মে হয়রানিমূলক দূর বদলি অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। লটারি ফটকা জুয়া রেস শেয়ার হাউজি প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। অবশ্য জীবনসঙ্গী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা পাবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ] চর্তুদিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবেনর পাথেয় হবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন।
থার্টিফার্স্টে প্রস্তুত ডিজেগার্লরা
লোকসমাজ ডেস্ক ॥ থার্টিফার্স্ট রাত এলেই উন্মাদনা বাড়ে সিলেটে। নতুন বর্ষকে বরণে নানা প্রস্তুতিও থাকে। এবারো তার ব্যতিক্রম নেই। আগে থেকে ঘোষণা না দিলেও কয়েকটি তারকা হোটেলে থার্টিফার্স্ট নিয়ে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানের। থাকছে নাচ-গানের প্রস্তুতিও। তবে সেটি হচ্ছে আড়ালে এই আয়োজন যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেদিকে নজর রাখছে পুলিশ। এবার শীত মৌসুমে বিপুল সংখ্যক প্রবাসী এসেছেন সিলেটে। নিজ বাড়ি সিলেটে বেড়াতে এসে থার্টিফার্স্ট পালনের জন্য প্রস্তুতি চলছে।
তাদের আয়োজনকে ঘিরে সরগরম হতে চলেছে থার্টিফার্স্টের আয়োজন। সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা, সাহেববাজার, বালুচর, তামাবিল রুটের কয়েকটি হোটেল ও বাংলোবাড়িতে ব্যক্তি উদ্যোগে থার্টিফার্স্টের আয়োজন চলছে। এসব আয়োজনে ডাক পড়েছে সিলেটের ডিজে গার্লদেরও। নেচে-গেয়ে থার্টিফার্স্ট পালনের এই আয়োজনের সব ধরনের উন্মাদনা থাকলেও সেটি বাইরে প্রকাশ করা হচ্ছে না। আয়োজক সূত্রে জানা গেছে- সিলেটে থার্টিফার্স্ট পালনে মূলত এগিয়ে প্রবাসীরা। এই সময়ে যারা সিলেটে থাকেন তাদের পক্ষ থেকে বিভিন্ন মোটেল কিংবা রেস্ট হাউসে থার্টিফার্স্ট পালনের প্রস্তুতি নেয়া হয়। এতে সিলেটের রাজনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকেন। এদিকে- প্রায় দুই বছর আগে সিলেটের এয়ারপোর্ট রুটের এক বাংলোবাড়িতে থার্টিফার্স্ট নাইটের উৎসবে গিয়ে শামিল হয়েছিলেন মেডিকেলের ছাত্রীরা। ওই এলাকায় তারা হেনস্থার শিকার হন। পরে আয়োজকরা সেটি মিটমাট করে দেন। এছাড়া বিভিন্ন হোটেলে ও রেস্টহাউসে থার্টি ফার্স্ট পালনে গিয়ে সিলেটের ডিজে গার্লরা উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেন। তাদের ঘিরেও রঙ্গিন আয়োজনে মেতে উঠেন প্রবাসীরা। কখনো কখনো এসব উন্মাদনা বিতর্কের পর্যায়ে গিয়ে পৌঁছে। এদিকে- থার্টিফার্স্টকে ঘিরে সিলেটের কয়েকটি অত্যাধুনিক ও তারকা হোটেলের অভ্যন্তরে ডিজেপার্টিসহ নানা আয়োজন চূড়ান্ত করা হয়েছে। এসব হোটেলে ঢাকা থেকেও আনা হচ্ছে ডিজে গার্লদের। থার্টিফার্স্ট সেলিব্রেশনের এসব উদ্যোগে অংশ নেবেন সিলেটে বেড়াতে আসা প্রবাসীরাও। থার্টিফার্স্টের এসব আয়োজনে নজরদারি থাকবে সিলেট পুলিশের। বাড়াবাড়ি যাতে না হয় সে ব্যাপারে কঠোর হবে পুলিশ। সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুছা মানবজমিনকে জানিয়েছেন- থার্টিফার্স্টকে কেন্দ্র করে পুলিশ হেডকোয়ার্টারের যে নির্দেশনা আছে সেটিই সিলেটে বহাল থাকবে। সন্ধার পর আয়োজন কোনো ভাবেই মানা হবে না। তিনি বলেন- সিলেটে ঢালাও ভাবে থার্টিফার্স্ট পালন হয় না। তবে- সতর্ক থাকবে পুলিশ। এদিকে- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও নজরদারি বাড়ানো হয়েছে। সন্ধ্যার পর যাতে ওইসব ক্যাম্পাসে কেউ প্রবেশ না করতে সে কারণে আগেই থেকে সতর্কবস্থা নেয়া হচ্ছে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে এরকম অসংখ্য মাদক চালান হয় সিলেট শহরে। যার প্রদান টার্গেট থাকে উঠতি বয়সী তরুণরা। থার্টিফার্স্ট উপলক্ষ করে সিলেটের বিভিন্ন হোটেল মোটেল বাংলো বাড়িতে হওয়া ডিজে পার্টির আড়ালে সরবরাহ করা হয় এসব মাদকদ্রব্য। বছর ঘুরে সামনে অপেক্ষমাণ আরেক টি থার্টি ফার্স্ট নাইট। ফলে এই রাতে উৎসব ফুর্তি করতে উন্মুখ হয়ে আছেন পাশ্চাত্য লাইফ স্টাইল অনুসরণকারী সিলেটের তরুণ তরুণীরা। শেষ মুহূর্তে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আয়োজোন করছে থার্টিফার্স্ট নাইট পার্টির। এসব পার্টির আবেশে সিলেট শহরে বইছে উন্মাদনা। উন্মাতাল হওয়ার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেটে বেড়াতে আসা কয়েকজন লন্ডন প্রবাসী জানিয়েছেন- সিলেটের ডিজে গার্লরা সিলেটি নাটকে অভিনয়ে সুবাদে অনেকেই পরিচিত। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ব্যাপকভাবে পরিচিত। এ কারণে তাদের ঘিরেই চলছে প্রস্তুতি।
ফের অনশনে পাটকল শ্রমিকরা
লোকসমাজ ডেস্ক ॥ বিভিন্ন মন্ত্রণালয় ও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে তৃতীয় দফা আলোচনাও ব্যর্থ হওয়ায় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ফের আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা গতকাল দুপুর ২টায় থেকে চট্টগ্রামের ১০টি পাটকলের গেটের সামনে ওই কর্মসূচি শুরু করে শ্রমিকরা। এবারের অনশনকে মৃত্যুবরণের অনশন বলে আখ্যায়িত করেন চট্টগ্রামের আমিন জুট মিল সিবিএর দপ্তর সমপাদক কামাল উদ্দিন। তিনি বলেন, আলোচনা ব্যর্থ হয়েছে। এক মাসের সময় চাওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের পক্ষে ওই সময় দেয়া সম্ভব নয়। শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আন্দোলনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ক্ষুব্ধ এ শ্রমিক নেতা বলেন, শ্রমিকদের এখন মাত্র একটিই চাওয়া, আর তা হলো মজুরি কমিশন বাস্তবায়ন। সেই দাবি পূরণ না হওয়ায় সবাই কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হচ্ছেন।
আর কোন আশ্বাসে তাদের আন্দোলন স্থগিত হবে না। বারবার আলোচনার কথা বলে তাদের সময় নষ্ট করা হচ্ছে। দাবি মেনে না নিলে তারা মৃত্যুকেই বরণ করে নেবেন। এর আগে ১০ থেকে ১৪ই ডিসেম্বর তীব্র শীতে টানা চারদিনের অনশনে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এরপর দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন মন্ত্রণালয়। সে হিসেবে গত বৃহসপতিবার ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়। তৃতীয় দফা এই বৈঠকে শ্রম প্রতিমন্ত্রীসহ পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে বেরিয়ে শ্রমিক নেতারা বলেছেন, মজুরি কমিশন বাস্তবায়নের ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রী আরও এক মাস সময় চেয়েছেন। কিন্তু ওই এক মাস পর আসলেই মজুরি কমিশন বাস্তবায়ন হবে কি না তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই। শুধু সময়ক্ষেপণ করতে এক মাসের কথা বলা হচ্ছে।
দক্ষ জনশক্তির জন্য প্রশিক্ষণ জরুরি
দক্ষ চালকের চাহিদা দেশে যেমন, একইভাবে আন্তর্জাতিক অঙ্গনেও। সুতরাং প্রশিণপ্রাপ্ত মানসম্মত চালকের পেশাদারিত্বে আরও সমতা বৃদ্ধিতে সরকার নতুন একটি কর্মপ্রকল্প একনেকে অনুমোদন দিয়েছে। লাধিক তরুণকে গাড়ি চালনায় পারদর্শী করতে সরকার এেেত্র অর্থ ব্যয় করবে ২৬৭ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার টাকা। অনুমোদনকৃত এই প্রকল্পটি বাস্তবায়নে থাকবে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি প্রশিণ ব্যুরো। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে পাসকৃত এই মহৎ পরিকল্পনাটি দেশে-বিদেশে দ চালকের কর্মসংস্থান সহজলভ্য করতে বিশেষ উদ্যোগীর ভূমিকায় থাকবে। পরিকল্পনামন্ত্রীর তথ্য অনুযায়ী দেশের ৬৪টি জেলায় বিদ্যমান বিভিন্ন কারিগরি প্রশিণ কেন্দ্র এমন গুরুদায়িত্ব পালন করবে। উদ্যোগী তরুণদের চালকের প্রশিণ দেয়ার পাশাপাশি তাদের সুদ মোটর ম্যাকানিক্স হিসেবেও তৈরি করা হবে। সবটাই হবে উন্নতমানের প্রশিণ কেন্দ্রের দায়বদ্ধতায়। রাস্তার মাঝখানে যাত্রী পরিবহন ুদ্র ও বৃহদাকার যানগুলোর যন্ত্র বিকল হওয়ার ঘটনা ঘটে হরহামেশাই। একজন চালককে সে বিষয়েও পারদর্শী হওয়া জরুরী। যাতে তাৎণিক কর্মযোগে বিপন্ন গাড়িটি নতুন করে তার যাত্রাপথ শুরু করতে পারে। লাধিক তরুণকে বিনা মূল্যে প্রশিণ ছাড়াও প্রতিদিন ১০০ টাকা করে ভাতাও দেয়া হবে। পরিকল্পনামন্ত্রীর বক্তব্যে আরও উঠে আসে এই মুহূর্তে সৌদি আরবেই এক লাখ সুদ চালকের প্রয়োজন। আর এই চাহিদা শুধু সৌদিতেই নয়, সারা বিশ্বের দ চালকের গুরুত্ব কোন অংশে কম নয়। সঙ্গত কারণে নতুন দ চালক তৈরিতে উন্নতমানের আন্তর্জাতিক সীমানাকে মাথায় রেখেই প্রশিণকে সে মাত্রায় পারদর্শিতায় পূর্ণ করতে হবে। আর এই সম্ভাবনাময় প্রকল্পের আওতায় দেশের বেকার তরুণ-তরুণীদের প্রশিণের মাধ্যমে দ চালক হিসেবে গড়ে তোলা হবে। এতে কর্মসংস্থানের সুযোগ ছাড়াও দতার মাপকাঠিতে আধুনিক সময়ের চালক তৈরিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। আর এই কর্মপ্রকল্পের ইতিবাচক প্রভাব পড়বে দেশের অগ্রসরমান অর্থনীতিতে। এই প্রশিণের নিমিত্তে প্রয়োজন পড়বে ১২৮টি ডাবল কেবিন পিকআপ, আটটি ট্রাক ও একটি মাইক্রোবাস। এ ছাড়া লাগবে ১৯২টি প্রশিণ যন্ত্রপাতি, সাত ধরনের ২১টি অফিস যন্ত্রপাতি। প্রশিক থাকবেন হাতে-কলমে ১২৮ জন, তাত্ত্বিকভাবে ৬৪ জন ও দ কর্মী হিসেবে প্রশিণি পরিচালনা করবেন আরও ৬৪ জন। ৬১ জেলায় এই কার্যক্রম শুরু হবে এবং ২০২৪ সাল অবধি এর কর্মবিধি অব্যাহত থাকবে। দ ও উপযুক্ত প্রশিতি চালক তৈরি হলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, ফলে দেশের অর্থনীতির চাকাও হবে আরও গতিশীল। আমাদের দেশের কোন চালক যদি সৌদিতে চাকরি পায় তা হলে তার মাসিক বেতন হবে ১ হাজার ৩৫০ রিয়াল যার বাংলাদেশের মুদ্রায় আসবে ৩০ হাজার টাকা। এ ছাড়া প্রশিতি চালকদের ড্রাইভিং লাইসেন্স নিতে কোন অর্থমূল্য কিংবা আনুষঙ্গিক ছাড়পত্রেরও প্রয়োজন হবে না। এ সবই প্রশিণ নেয়ার ইতিবাচক দিকনির্দেশনা।










