সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ মে

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ মে এই আসনগুলোর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের এই বিস্তারিত তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, মনোনয়নপত্র দাখিলের পর ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা সেগুলো যাচাই-বাছাই করবেন। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে তার বিরুদ্ধে আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল। পরবর্তী দুই দিন অর্থাৎ ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে এসব আপিল নিষ্পত্তি করবে কমিশন।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ইসি সচিবালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, এবারের সংসদে বিএনপি ও তাদের মিত্র দলগুলো জোটগতভাবে ৩৬টি আসন লাভ করবে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ভাগে পড়বে ১৩টি আসন।

এছাড়া বর্তমান সংসদে থাকা ছয়জন স্বতন্ত্র সংসদ সদস্য একজোট হওয়ার প্রেক্ষিতে তারা একটি সংরক্ষিত আসন পাবেন। সংসদের সাধারণ আসনে বিজয়ী দলগুলোর সদস্য সংখ্যার আনুপাতিক হারেই এই ৫০টি আসন বণ্টন করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে যে, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতা পূরণ হতে যাচ্ছে।

বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হওয়া শ্রমিক শাহাজান (৪৫)-এর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার রাতে বন্দর এলাকায় পণ্য লোড করার সময় হঠাৎ ক্রেনের সিলিং ছিঁড়ে শাহাজানের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মানজারুল মান্নান, চেয়ারম্যান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (অতিরিক্ত সচিব) ফজলে ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শার্শা, সামীম হোসেন পরিচালক (ট্রাফিক) বেনাপোল স্থলবন্দর, আলহাজ্ব নুরুজ্জামান লিটন (সাধারণ সম্পাদক) শার্শা উপজেলা বিএনপি, মাকসুদুর রহমান রিন্টু (সভাপতি) বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন -৮৯১, তবিবুর রহমান তবি (ভারপ্রাপ্ত সভাপতি) হ্যান্ডেলিং ইউনিয়ন-৯২৫, সহিদ আলী (সাধারণ সম্পাদক)-৯২৫।

বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জে পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার এক

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পরিত্যক্ত ঘরে ১৩টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধাওয়া খেয়ে জড়িতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে জবাইকৃত ঘোড়াগুলো উদ্ধার করা হয়। এ সময় জবাইয়ের উদ্দেশ্যে আনা একটি জীবিত ঘোড়াও উদ্ধার করেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ঘরের ভেতরে ও আশপাশে জবাইকৃত ঘোড়ার দেহ পড়ে রয়েছে এবং চারদিকে রক্তের দাগ ছড়িয়ে আছে। জবাইকৃত ঘোড়াগুলোর মধ্যে একটি গর্ভবতী ছিল। পাশেই নাড়ির সঙ্গে বাচ্চাটি পড়ে থাকতে দেখা যায়।

এছাড়া ঘরের চারপাশে খোঁড়া বড় বড় গর্তে ঘোড়ার হাড় পুঁতে রাখার আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশে ইয়াবা সেবনের সরঞ্জামও পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা তোফাজ্জল মিয়াজী জানান, প্রায় ছয় মাস ধরে এলাকায় রহস্যজনক কর্মকাণ্ড চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসী নজরদারি বাড়ান। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে এক যুবকের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা ১৩টি জবাইকৃত ঘোড়া দেখতে পান। উপস্থিতি টের পেয়ে জড়িতরা দ্রুত পালিয়ে যায়। তবে আনারপুরা গ্রামেন তিতাস ও রাজিব নামে দুই ব্যক্তি কে স্থানীয়দের সামনে দিয়েই দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন বলে জানান তিনি।

ত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, প্রতি রবিবার ও বুধবার গভীর রাতে ওই পরিত্যক্ত ঘরের সামনে গাড়ি আসত। সকালে সেখানে রক্ত ও হাড় পড়ে থাকতে দেখা যেত। পরে জানা যায়, একটি চক্র ঘোড়া জবাই করে সেই মাংস বস্তাবন্দি করে গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে সরবরাহ করত। প্রমাণ নষ্ট করতে তারা চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি গর্ত করে পুঁতে ফেলত।

এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশের আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো সুযোগ নেই।

তিনি জানান, ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি। তবে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন; রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ নামের একটি হাসপাতালে আগুন লেগেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোন ঘটনা এখন পর্যন্ত  পাওয়া যায়নি।

এদিকে আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাকিস্তানের অনুরোধে ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমা বর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধ এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই নমনীয়তা প্রদর্শন করেছেন বলে উল্লেখ করেন।

ট্রাম্পের এই ঘোষণা অনুযায়ী, পরবর্তী ১৪ দিন উভয় পক্ষ একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি পালন করবে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হলো—ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দিতে হবে।

ট্রাম্প বলেন, ‘আজ রাতে ইরানের ওপর যে বিধ্বংসী শক্তি প্রয়োগ করার কথা ছিল, পাকিস্তান সরকারের অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হচ্ছে।’

তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফার প্রস্তাব পাওয়া গিয়েছে, যেটিকে আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি বলে মনে করছে ওয়াশিংটন। দুই দেশের মধ্যে অতীতে অমিল থাকা প্রায় সব পয়েন্টে সমঝোতা হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘পরবর্তী দুই সপ্তাহ এই চুক্তি চূড়ান্ত ও কার্যকর করার জন্য সময় দেবে।’

ট্রাম্প এই অর্জনকে নিজের দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবেও বড় একটি সাফল্য বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এই পদক্ষেপের ফলে কয়েক দশকের পুরনো এক সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছেছে বিশ্ব।

ট্রাম্পের ঘোষণার বিষয়ে ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়া যদি সফল হয়, তবে মধ্যপ্রাচ্যে গত ৩৮ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে পারে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তথ্য নিশ্চিত করেছেন।

বর্ষবরণের মহড়ায় প্রাণবন্ত যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষকে বরণ করতে রাজধানী ঢাকার পর দেশের অন্যতম বৃহৎ আয়োজনের কেন্দ্র হিসেবে আবারও প্রস্তুত হচ্ছে যশোর। পহেলা বৈশাখ উপলক্ষে শহরজুড়ে চলছে উৎসবমুখর প্রস্তুতি। নান্দনিকতা, সৃজনশীলতা ও ঐতিহ্যের সমন্বয়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে প্রাণবন্ত প্রতিযোগিতা, যা পুরো শহরকে করে তুলেছে উৎসবের নগরী।

সংস্কৃতিপাড়ায় এখন ব্যস্ততার চিত্র চোখে পড়ার মতো। শিল্পী ও সংস্কৃতিকর্মীরা দিন-রাত পরিশ্রম করে তৈরি করছেন ব্যানার, ফেস্টুন, মুখোশ, আলপনা ও শোভাযাত্রার বিভিন্ন উপকরণ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও উন্মুক্ত স্থানগুলো নতুন সাজে সজ্জিত করার উদ্যোগ নেয়া হচ্ছে। চারদিকে যেন উৎসবের আগাম আবহ।

যশোরে বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস দীর্ঘদিনের। প্রায় চার দশক আগে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শুরু হওয়া এ আয়োজন ধীরে ধীরে সর্বজনীন উৎসবে পরিণত হয়। পরবর্তীতে চারুপীঠ, সুরবিতান, বিবর্তন ও সুরধুনীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যুক্ত হওয়ায় এর ব্যাপ্তি বাড়তে থাকে। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ঢাকার পর সবচেয়ে বড় নববর্ষ শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয় যশোরেই।

উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খাঁন বিপ্লব জানান, বরাবরের মতো পৌর উদ্যানে এবারও অনুষ্ঠিত হবে বর্ষবরণের মূল আয়োজন। সকালে ও বিকেলে দুই দফায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যেখানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও দেশাত্মবোধক পরিবেশনা স্থান পাবে। তিনি জানান, ১৩৮৪ বঙ্গাব্দে প্রথম উদ্যোগটি প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত হলেও পরের বছর সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলে। এরপর থেকেই যশোর পৌর উদ্যানকে কেন্দ্র করে বর্ষবরণের ধারাবাহিকতা গড়ে ওঠে।

দেশে মঙ্গল শোভাযাত্রার সূচনাকারী সংগঠন চারুপীঠ এবারও আয়োজন করছে বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙিন ফেস্টুন, নান্দনিক মুখোশ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে এতে ফুটে উঠবে গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি এবং সমসাময়িক সামাজিক বার্তা। চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ভাস্কর মাহবুব জামাল শামীম জানান, শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

সুরবিতান সংগীত একাডেমি টাউন হল মাঠের শতাব্দী বটতলায় তাদের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করবে। সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস জানান, ১৯৮০-এর দশক থেকে শুরু হওয়া এই আয়োজন এখন শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

এছাড়া বিবর্তন ও সুরধুনী আয়োজন করবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকবে গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা। তরুণ শিল্পীদের অংশগ্রহণ এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

পাশাপাশি চাঁদের হাট, স্পন্দন, তির্যক, তরঙ্গ শিল্পীগোষ্ঠী, যশোর সাহিত্য পরিষদ, যশোর সাহিত্য কেন্দ্র ও বিদ্রোহী সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠন কবিতা পাঠ, পথনাটক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করেছে।

নববর্ষ উপলক্ষে যশোর জেলা প্রশাসন বের করবে সম্মিলিত শোভাযাত্রা। অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার জানান, এসব আয়োজনকে ঘিরে সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে ৮ এপ্রিল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

এবারের বর্ষবরণে গ্রামীণ ঐতিহ্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলে জানান আয়োজকরা। শহরতলিতে গরুর গাড়ি শোভাযাত্রার আয়োজন করা হবে, যা নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে সহায়ক হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ ও জরুরি সেবার বিশেষ ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সব মিলিয়ে ঐতিহ্য, সংস্কৃতি, নান্দনিকতা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যশোর আবারও নিজেকে প্রমাণ করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ ও বর্ণাঢ্য বর্ষবরণ কেন্দ্র হিসেবে।

মহেশপুরে চোর সন্দেহে ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে আটক ৩

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে চোর সন্দেহে রিকশাভ্যান চালক জামাল হোসেনকে (৪০) গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার কাকিলাদাড়ী গ্রামে। আহত জামাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার মির্জাপুর কুমিল্লাপাড়া গ্রামের আব্দুর শহীদের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার যাত্রী নামিয়ে ফেরার পথে কাকিলাদাড়ী গ্রামের লোকজন তাকে ভ্যান চোর সন্দেহে আটক করে। কিছুদিন আগে ওই গ্রামের একটি ভ্যান চুরি হওয়ায় সন্দেহের বসে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। আটকরা হলেন, কাকিলাদাড়ী গ্রামের তরিকুল ইসলাম, মো. শিমুল ও মতিয়ার রহমান। ভুক্তভোগীর স্ত্রী আঞ্জুআরা খাতুন বলেন,আমরা গরিব মানুষ আমার স্বামীকে এমন ভাবে মারধর করেছে তিনি আর কাজ করতে পারবেন কিনা জানি না। চিকিৎসার খরচ বহন করাও আমাদের পক্ষে সম্ভব না।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, কোমর থেকে পা পর্যন্ত আঘাতের কারণে রক্ত জমাট বেঁধেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের নজরে আসে। পরে ভুক্তভোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বহিস্কৃত নেতার বিরুদ্ধে যশোর জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের আলাদা মামলা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জেলা যুবদলের বহিস্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে গত সোমবার রাতে সাইবার সুরক্ষা অধ্যাদেশে কোতয়ালি থানায় আলাদা দুটি মামলা হয়েছে। জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব মো. আনছারুল হক রানা মামলাটি দুটি করেছেন।

তাদেরসহ বিএনপি’র দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগে তারা এই মামলা করেছেন। অভিযুক্ত এস্কেন্দার আলী জনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে।

জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের মামলা আলাদা হলেও অভিযোগ একই। মামলায় তারা উল্লেখ করেছেন, আসামি জনি ইতোপূর্বে যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি মাদকাসক্ত। তার এহেন কর্মকান্ডের কারণে তাকে দল থেকে বহিস্কার করা হয়। বহিস্কারের পর থেকে তিনি ক্ষিপ্ত হয়ে জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল নেতাদের নামে কুৎসা রটনাসহ বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। নিজ নামীয় ফেসবুক আইডিসহ কয়েকটি ফেইক আইডি’র মাধ্যমে অপপ্রচার অব্যাহত রেখেছেন। তাকে একাধিকবার নিষেধ করার পরও তিনি শোনেননি। ক্ষিপ্ত হয়ে ফেসবুকে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আজেবাজে পোস্ট করে যাচ্ছেন জনি।

জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ মামলায় আরো উল্লেখ করেছেন, ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে তিনি খড়কির শাহ আব্দুল করিম রোডের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় তিনি দেখতে পান, এস্কেন্দার আলী জনি ফেসবুকে লাইভে এসে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য রটাচ্ছেন। এ কারণে তিনি দলীয় রাজনৈতিক নেতাদের সাথে আলাপ আলোচনা করে কোতয়ালি থানায় মামলা করেছেন।

জেলা যুবদলের সদস্য সচিব মো. আনছারুল হক রানাও মামলায় আসামি জনির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনে উল্লেখ করেছেন, গত ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে তিনি চাঁচড়া ডালমিল এলাকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

এ সময় তিনি দেখতে পান, জনি ফেসবুকে লাইভে এসে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন। এসব কারণে দলীয় নেতাদের সাথে আলাপ আলোচনা করে তিনি থানায় এই মামলা করেছেন।

নওয়াপাড়া জুট মিলে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

0

সটাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় একটি জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ‘জার্বান ফাইবার্স’ নামে জুট মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলার নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, নওয়াপাড়া জুট মিল নামে পরিচিত পাটকলটি বর্তমানে বাংলাদেশি এম এ রব ও জার্মান নাগরিক থমাস ব্রেসলার যৌথ মালিকানায় জার্বান ফাইবার্স লিমিটেড নামে পরিচালনা করছে। মিলের প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান জানান, সোমবার দিবাগত রাত ২ টার দিকে মিলের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।

মঙ্গলবার সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকাল ৮ টার দিকে কাজের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনারি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

By using this site, you agree to our Privacy Policy.
View more
Cookies settings
Accept
Privacy & Cookie policy
Privacy & Cookies policy
Cookie name Active
Terms of Use We welcome readers and visitors to our “Terms of Use’ of Loksamaj and its associated websites, its contents, services and applications. Individuals may access the content in several ways using multiple channels including but not limited to www, digital, social platforms, SMS and RSS feeds using multiple devices including but not limited to computers, mobile phones and PDAs. By using our content and services, that is , by reading or using any content, picture or information whatsoever, the reader/visitor accepts our “Terms of Use” including Loksamaj’s Privacy Policy. If anyone has any objection or reservation to any clause in this “Terms of Use” or the Privacy Policy, she or he may raise the issue with Loksamaj by sending an email at loksamaj@gmail.com. However, Loksamaj reserves all right to reject or accept any such objection or reservation. All users of Loksamaj are required to abide by this “Terms of Use”. Failure to comply with the terms may lead to, among others, suspension of account or prohibition from access to the website. By entering the website of Loksamaj or using applications of Loksamaj, readers/visitors are deemed to have received services from Loksamaj. These services include text, audio, video, images, software etc. Intellectual Property Rights Loksamaj’s content, logos, copyright, trademarks, patents, images, text, graphics, logos, domain names, audio, video and other related intellectual property rights or other features of Loksamaj brand and name belong to Loksamaj or to its licensors. Users cannot claim any rights in and/or our licensor’s intellectual property whether for commercial or non-commercial use. Users are also prevented from making any derivative work from the content of Loksamaj. Infringement of copyright or any other intellectual property of Loksamaj may be sent at loksamaj@gmail.com. Your use of our services Site readers/visitors are required to use Loksamaj services only for lawful means and for read-only purposes. The audio and visual elements of the website or application can only be listened to and viewed and nothing beyond. Loksamaj encourages its readers to share its content(s) in their social media profile, groups and related communities. However, the contents of our services must not be shared with anyone or with any other digital platforms with any modification or alteration. Readers/Visitors are prohibited from hacking the website, or trying to get around our content security setup. The users must use the services only for non-commercial purposes, regardless of whether the person or entity is a commercial entity or not. We grant our users only a license to access and use our services and intellectual property rights subject to the following usage restrictions: users may use available services for personal, private and non-commercial purposes only, the users must not exploit, sell or use any content appearing on our services for any kind of commercial purposes (this does not apply to any user content posted by an individual and in which a visitor/user retains ownership rights), the users must not use provocative or offensive language, pictures or comments targeting the contents of Loksamaj. Taking down contents Loksamaj can take down contents at any time at its sole discretion from its website or application. Readers/Visitors cannot refuse to remove content, games or apps from their respective devices if asked by Loksamaj. This might happen when Loksamaj or its services are taken down. Unauthorized and prohibited activities The user is specifically required not to associate Loksamaj with any political party, racism, sexism or otherwise damage its reputation. The user is also prohibited from defaming Loksamaj or defaming any other person or entity, or commenting on any court proceedings that may amount to a contempt of court. Harassing, bullying or upsetting the people or any other user is strongly prohibited. The user must not post or upload any image or comment which is offensive or obscure or immoral. Personal attack by way of comment or image is likewise prohibited.. Protection of Users Device Readers/Visitors are required to take their own precautions and protections in this respect as Loksamaj does not accept any responsibility for any attacks by virus or malware or any other contamination or by anything which has destructive properties. Loksamaj strictly does not hold any responsibility for infection of virus or contamination of your machine or device through your access to any third-party contents. Third party contents may include, but is not limited to Google ads. Any content which is not generated by Loksamaj itself is a third-party content, regardless of whether the content appears on the website of Loksamaj or not. Prohibition on sharing mark, contents, images, etc. Loksamaj prohibits the users from sharing marks, contents or images for whatever purpose, be it commercial or not. When sharing of contents, images or marks are permitted or authorized, then such sharing must be done by attributing the credit and name to Loksamaj in such manner that the attribution is clearly visible when the image or content is generated by Loksamaj. All users are prohibited from taking credit from the contents or images shared, published or generated by Loksamaj. Redirecting to other Websites Loksamaj will not accept any kind of liability if the user is redirected to any other website including unwanted websites from the Loksamaj. Third Party Contents Loksamaj does not bear any responsibility or liability whatsoever for any third-party contents. Third party contents include such contents which are not generated or produced by Loksamaj. It includes contents, images and texts which are uploaded or displayed by Loksamaj but which are created or generated or produced by someone or entity other than Loksamaj. Privacy Policy The entire Privacy Policy of Loksamaj is an integral part of the “Terms of Use”. All clauses in the Privacy Policy are hereby incorporated by reference, except for the clauses which are similar or have the same meaning. Advertisement The advertisements included in the Loksamaj website and mobile apps, are by third-party companies, which may collect information about users for which Loksamaj shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information with any other party. Loksamaj shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the Loksamaj website. Modification of Terms of Use Loksamaj reserves the right to amend, modify, alter, or omit any terms in the “Terms of Use” at any time but the changed policy shall be immediately uploaded or updated in the website. By continuing to use our services after any changes are made, you accept those changes and will be bound by them. We encourage readers/visitors to periodically check back and review this policy to always know what information we collect, how we use it, and with whom we share it. Use of Cookies Loksamaj does not collect any user data based on cookies, nor does it store any sort of user information that may be personal to the user. If a third party associated with the Loksamaj website collects user cookies upon your visit to the Loksamaj website, Loksamaj does not control the use of these cookies. Therefore, visitors/users should check the relevant third-party websites. When users register with Loksamaj, personal identity information is collected for authentication. The information Loksamaj collects is not shared with any third party. However, Loksamaj may use the information to send messages, information from Loksamaj or any of its associated companies. Communication by Loksamaj From time to time, Loksamaj may contact its users via e-mail, phone or SMS for invitation for participation in events, campaigns/competitions, feedback and surveys etc. organized by Loksamaj. User Generated Content Users of Loksamaj may submit post and/or upload content (including comments, pictures, videos). In posting content, users confirm that they are the owner or have consent from the owner to post the content and that the content is not obscene, harassing, deceptive, threatening, libelous, invasive of another’s privacy, offensive, fraudulent, defamatory of any person or illegal. Loksamaj does not endorse any user generated content nor does it guarantee the accuracy or authority of any user generated content. Furthermore, while using the Loksamaj website readers/visitors agree not to (i) post content which is deliberately intended to upset or harm other users; (ii) use the Loksamaj website to post or otherwise transmit content that victimizes, harasses, degrades, or intimidates an individual or group of individuals on the basis of any impermissible classification, including, without limitation, religion, gender, sexual orientation, race, color, creed, ethnicity, national origin, citizenship, age, marital status, military status or disability; (iii) post or otherwise transmit any content that contains software viruses or any other computer code, files, or programs designed to interrupt, destroy, or limit the functionality of the Loksamaj website or any computer software or hardware or telecommunications equipment; (iv) upload or otherwise transmit any content, or take any other actions with respect to use of the Loksamaj website, that would constitute, or would otherwise encourage, criminal conduct or give rise to civil liability. Loksamaj reserves the right to remove any user’s content, suspend or discontinue one’s opportunity to submit post and/or upload content, at any time and for any reason at its sole discretion without any notice and without further recourse to users. Loksamaj usually filters the content of the website and in the event that any offensive, unpleasant or distasteful comment and/or picture is published regardless of the filtration process Loksamaj shall not accept any liability arising out of it. In the event that users post any comment that may be regarded offensive, degrading, inappropriate or objectionable by any reasonable person or Loksamaj, Loksamaj may use personal information of the concerned to prevent such behavior. Accessing the website from outside Bangladesh All personal information submitted by users outside Bangladesh will be processed in accordance with these “Terms of Use” and Privacy Policy. Disclaimer Loksamaj aims to provide its users with the best service. However, it does not and cannot promise that all the information provided within its service including multimedia content like images & videos will always be accurate. The contents provided by Loksamaj are for information purposes only and do not constitute advice. All Loksamaj’s services are provided without any warranties or guarantees. Posting and Viewing Contents Readers/visitors acknowledge and agree that when they post content on Loksamaj website or view content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance they place on the accuracy, completeness, of that content. Some of the information provided by Loksamaj is supplied by Third Parties. Loksamaj has no control over third party content and Loksamaj is unable to guarantee the accuracy of such third-party content. Before relying on any information, whether it is from us or from any third party partner, Loksamaj advises you to verify the accuracy of such information. Interruption, cross-connection or unavailability of website or application Whilst Loksamaj will do its best to ensure that its service is fully operational at all times, it is not responsible for and shall not be liable to users for any problems or temporary interruptions in using our services arising from factors outside of its control (e.g. technical problems from traffic congestion on the internet) or for any problems arising from participating in or from downloading third party content. To the extent permissible by law, Loksamaj is not responsible for any loss or damage resulting from use of its services or from any content posted in its website. Governing Law The laws that govern “Terms of Use” of Loksamaj and its relationship with the user is the laws of Bangladesh and any dispute regarding the use, retention, disclosure, leakage or dissemination of the information or date can only be raised in arbitration in accordance with the Arbitration Act, 2001. The place of arbitration shall be Dhaka, Bangladesh and the arbitral tribunal shall consist of three members. The courts of Bangladesh shall have exclusive jurisdiction on this matter. The entire “Terms of Use” shall apply to all who enter the website, receive service or use an application from Loksamaj regardless of their nationality, location, residence or place of business. Opt-out If, at any time, the users prefer not to receive email containing marketing information from us, then the user can simply follow the unsubscribe options at the bottom of each email. If the users no longer wish to have a registered account, the user may terminate the account by sending an email to loksamaj@gmail.com.
Save settings
Cookies settings