রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন; রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ নামের একটি হাসপাতালে আগুন লেগেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোন ঘটনা এখন পর্যন্ত  পাওয়া যায়নি।

এদিকে আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।