বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হওয়া শ্রমিক শাহাজান (৪৫)-এর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার রাতে বন্দর এলাকায় পণ্য লোড করার সময় হঠাৎ ক্রেনের সিলিং ছিঁড়ে শাহাজানের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মানজারুল মান্নান, চেয়ারম্যান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (অতিরিক্ত সচিব) ফজলে ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শার্শা, সামীম হোসেন পরিচালক (ট্রাফিক) বেনাপোল স্থলবন্দর, আলহাজ্ব নুরুজ্জামান লিটন (সাধারণ সম্পাদক) শার্শা উপজেলা বিএনপি, মাকসুদুর রহমান রিন্টু (সভাপতি) বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন -৮৯১, তবিবুর রহমান তবি (ভারপ্রাপ্ত সভাপতি) হ্যান্ডেলিং ইউনিয়ন-৯২৫, সহিদ আলী (সাধারণ সম্পাদক)-৯২৫।

বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।