সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

0
সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলাম।। ফাইল ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযানের বিষয়ে নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলামকে গ্রেফতার করে।