কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

0
ছবি: সংগৃহীত।

কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আমানউল্লাহ আমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, নবনির্বাচিত সভাপতি ও প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম আব্দুল করিম এবং যুগ্ম সম্পাদক শামসুর রহমান লালটুসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথবাক্য পাঠ করান।