ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি: জেনে নিন যশোরে কোন উপজেলায় কবে ভোট

0
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন; ২১ জানুয়ারি শুরু হয়ে ভোট চলবে ২৭ মে পর্যন্ত এবং যশোরসহ সারাদেশে ধাপভিত্তিক ভোট হবে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি), এবং কোন ধাপে ও কবে কোন ইউনিয়নে ভোট হবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এবং নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত জেলাভিত্তিক ধাপের সার-সংক্ষেপ তুলে ধরা হয়।

তালিকা অনুযায়ী, পাঁচ ধাপে মোট ৪৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে; এর মধ্যে প্রথম ধাপে ১০৪২টি, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের তালিকা

ধাপভিত্তিক উপজেলা সংখ্যার হিসাবে প্রথম ধাপে ১২৭টি, দ্বিতীয় ধাপে ১২৫টি, তৃতীয় ধাপে ১২০টি, চতুর্থ ধাপে ৯৬টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলায় নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে।

তালিকা অনুযায়ী যশোর জেলার বিভিন্ন উপজেলার নির্বাচনের ধাপ নির্ধারণ করা হয়েছে এভাবে:

  • ১ম ধাপ: শার্শা (১১)

  • ২য় ধাপ: যশোর সদর (১৫)

  • ৩য় ধাপ: বাঘারপাড়া (৯) ও অভয়নগর (৮)

  • ৪র্থ ধাপ: মনিরামপুর (১৬), কেশবপুর (১১)

  • ৫ম ধাপ: চৌগাছা (১১), ঝিকরগাছা (১১)

ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ভোট ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ভোট ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।