জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

0
ছবি: সংগৃহীত।

‎সাতক্ষীরা সংবাদদাতা ॥ জলবায়ু সংকট মোকাবিলা ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালিত হয়েছে। অ্যাক্টিভিস্টা বাংলাদেশ ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ এর যৌথ আয়োজনে শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‎মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, তরুণ, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান।

‎সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি মাহবুবুর রহমান, বারসিক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সভাপতি শিহাব সিদ্দিকী, বেতনা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাসুদুর রানা, প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, লাল গোলাপ যুব সংঘের সদস্য আরাফাত রহমান প্রমূখ।

‎বক্তারা জলবায়ু ন্যায়বিচার, বৃক্ষনিধন বন্ধ, নদী-পরিবেশ রক্ষা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার দাবি জানান।

‎বক্তারা আরও বলেন, শুধু স্লোগান নয়, সরকার, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ সবাইকে একসাথে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়াই এই আন্দোলনের মূল লক্ষ্য।