যশোরে প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের প্রস্তুতি

0

স্টাফ রিপোর্ট॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদ আয়োজিত প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের ২০২১-২০২২ মৌসুমের খেলা অচিরেই শুরু হবে। এ লক্ষ্যে হ্যান্ডবলের (প্রিমিয়ার ডিভিশন) অ্যাফিলিয়েটেডভুক্ত ক্লাবসমূহকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে লেটার হেড প্যাডে এন্ট্রি আবেদন ও ৫০০ টাকা নগদ ফি প্রদানপূর্বক রশিদ গ্রহণের জন্য বলা হয়েছে। অফিস চলাকালীন সময় এন্ট্রি আবেদন ও টাকা প্রদান করা যাবে।