বাংলা কিউআর সম্প্রসারণে যশোরে সিটি ব্যাংকের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ‘বাংলা কিউআর-এর সাথে সিটি ব্যাংক আছে দেশ জুড়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল লেনদেনের প্রসার ও নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে যশোরে ‘বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা’ অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলা কিউআর ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এ সময় র‌্যালিটি সিটি ব্যাংকের সামনে থেকে চিত্রা মোড়, দড়াটানা, কোর্টমোড়, মাইকপট্টি ও রেল রোড চৌরাস্তা প্রদক্ষিণ করে ব্যাংকের সামনে এসে শেষ হয়।

ছবি: লোকসমাজ।

উক্ত অবহিতকরণ সভায় স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মাঝে বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা এবং নিরাপদ ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক সোহেল নওরোজ।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল নওরোজ বলেন, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন ডিজিটাল ব্যাংকিংয়ের যাত্রাকে আরও বেগবান ও আধুনিক করবে। এর ব্যবহার বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ক্যাশলেস লেনদেনের প্রবণতা বাড়ানো সম্ভব।

ছবি: লোকসমাজ।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং প্রান্তিক পর্যায়ে ক্যাশলেস লেনদেনের অভ্যাস গড়ে তুলতে ব্যবসায়ী ও গ্রাহকদের উৎসাহিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম দেশব্যাপী অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এরিয়া হেড ও ব্রাঞ্চ ম্যানেজার যশোর মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া হেড, মিডিয়াম বিজনেস ডিভিশন ফয়সাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট হেড, সিটি ব্যাংক পিএলসি, যশোর শাখা মানিক চক্রবর্তী এবং ব্রাঞ্চ ম্যানেজার, বেনাপোল শাখা মো. মোস্তফা কামাল।