জীবননগরে টয়লেট্রিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার করায় সোমবার ‘হেনা কনজ্যুমার প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে প্রয়োজনীয় লাইসেন্স না করে মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অবৈধভাবে (যথাযথভাবে লাইসেন্স না করে) ও মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী (হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেল জাতীয় সামগ্রী) তৈরি ও বাজারজাত করায় হেনা কনজুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ছবি: সংগৃহীত।

একই সাথে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এ অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও র‌্যাব সদস্যরা।