বেজপাড়া থেকে ফের ককটেল সদৃশ বস্তু উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া থেকে ৬ দিনের ব্যবধানে ফের একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল ৫টার দিকে বেজপাড়া পিয়ারী মোহন রোডের রানার অফিসের পাশের পরিত্যক্ত মাঠ থেকে সাদা শপিং ব্যাগে রাখা ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বেজপাড়া বনানী রোড থেকে ককটেল সদৃশ্য আরো একটি বস্তু উদ্ধার করেছিল পুলিশ।