চুয়াডাঙ্গায় কৃষক আহম্মদ আলী হত্যাকারীদের গ্রেফতার দাবি

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামে কৃষক আহম্মদ আলী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ক্লাব মিলনায়তনে এ সম্মেলন হয়।
কৃষক আহম্মেদ আলী হত্যা মামলার বাদী ও নিহতের বড়ভাই গোলাম রসুল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ২২ ডিসেম্বর তার ছোট ভাই নিরীহ কৃষক আহমেদ আলী ওরফে ছোট বুড়ো ঘটনার দিন সন্ধ্যার পর মসজিদ থেকে এশার নামাজ শেষে বের হওয়ার সাথে সাথে আমাদের গ্রামের আনসার আলী ও ফরিদের নেতৃত্বে ৪০/৫০ জন আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। আমি পরদিন আলমডাঙ্গা থানায় ঘাতক আনসার আলী, ফরিদ আহমেদসহ ৩৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করি। কিন্তু হত্যা মামলার আসামিরা একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে ঘুরে বেড়াচ্ছে ও আমাদের ভয়ভীতি দেখাচ্ছে।