যশোরে কিন্ডারগার্টেন প্রধানদের মতবিনিময় সভা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে যশোর জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন। সোমবার সকালে যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ছিলেন ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দা শিরীন সুলতানা।

জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি অলিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান, পরীক্ষা নিয়ন্ত্রক মকবুল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু।

মতবিনিময় সভায় ৪০ টি বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।