দর্শনায় ‘বিকাশ’ প্রতারক চক্রের দুই সদস্য আটক

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দর্শনায় ‘বিকাশ’ প্রতারক চক্রের ২ সদস্যকে দর্শনা থানা পুলিশ আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বিকাশ প্রতারক দুজনকে গত মঙ্গলবার রাতে আটক করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় পাঠানো বার্তায় জানানো হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়ার তাইজুল ইসলামের ছেলে তাকবির ইসলাম রিয়াদ (৩০) বিকাশে প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলন করার সময় ২৫ হাজার টাকাসহ তাকে হাতে নাতে আটক করা হয়।

রিয়াদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে প্রতারণাচক্রের মূলহোতা অপর আসামি নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের মৃত জাবেদ সরদারের ছেলে স্বপন আলী হৃদয়কে (২৮) সদর উপজেলার আকন্দবাড়ীয়া রায়পাড়ার জনৈক জাহিদুল ইসলামের বসতবাড়ি হতে মঙ্গলবার রাতে করা হয়। স্বপনকে জিজ্ঞাসাবাদ করলে সে বিকাশ প্রতারণার কথাসহ জড়িত অন্যান্য সহযোগীদের কথা অকপটে স্বীকার করে।