কুয়েটে লালন শাহ হলের আনুভূমিক সম্প্রসারণ ভবনের উদ্বোধন

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর লালন শাহ হলের আনুভূমিক সম্প্রসারণ ভবনের উদ্বোধন করা  হয়েছে। বুধবার (২২ মার্চ ) কুয়েটের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মিত লালন শাহ হলের আনুভূমিক সম্প্রসারণ ভবনটি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এ সময়  উপস্থিত ছিলেন,  উপ-উপাচার্য প্রফেসর ড. সোবহান মিয়া, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. জুলফিকার হোসেন, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. আতাউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।