কেশবপুরের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক ভোমরায় আটক

0
ছবি: আটক কেশবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ সাতক্ষীরার ভোমরা এলাকায় পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক।

তিনি কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের কাজী রফিকুল ইসলামের ছেলে।

সন্ধ্যায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, আজাহারুল ইসলাম মানিক ভোমরা বর্ডার দিয়ে দেশে প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

তাকে রাতে কেশবপুর থানায় আনার প্রস্তুতি চলছিল।