ঝিকরগাছায় শহীদ শওকত আলীর মৃত্যুবার্ষিকী পালিত

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ শওকত আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আসরবাদ নওয়ালী বাজার মসজিদে দোয়া মাহফলপূর্ব স্মরণসভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ শওকত আলীর ছোটভাই সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, বাকড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোফাজ্জল হোসেন লিটন, সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।