ঝিকরগাছায় অস্ত্র-গুলিসহ চা দোকানি আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে ১টি ওয়ান শ্যুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মো. রাকিব হোসেন (৩৫) নামে এক চা দোকানি আটক হয়েছে।

এসআরবি-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি টিম নাভারণ এলাকার জনৈক রাকিব হোসেনের চায়ের দোকানে অভিযান চালায়।

এ সময় তাকে আটক করা হয়। পরে তার চায়ের দোকানে তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শ্যুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক রাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। এ ঘটনায় অস্ত্র আইনে ঝিকরগাছা থানায় মামলা করা হয়েছে।