বাউবি যশোরে শিক্ষার্থী ভর্তি বাড়াতে মতবিনিময় সভা

0
বাউবি যশোরে শিক্ষার্থী ভর্তি
বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি ও কার্যক্রম সহজীকরণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ।

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন ছয়টি উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাদের নিয়ে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি, কার্যকর কর্মকৌশল নির্ধারণ এবং দাপ্তরিক কার্যক্রম সহজীকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষভাবে এইচএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির গতিশীলতা ও কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এইচএসসি, বিএ, বিএসএস, বিএমএড ও এমবিএ (ইংরেজি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বাড়াতে বিভিন্ন কর্মকৌশল নির্ধারণের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির কর্মপরিকল্পনা প্রণয়ন, কার্যকর প্রচার-প্রচারণা জোরদার, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ ছাড়া বিভিন্ন প্রোগ্রামের কার্যক্রম আরও সহজ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে দাপ্তরিক বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন ছয়টি উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান এবং আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।