ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাসেবক দল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ডা. সাদিয়া মনোয়ারা ঊষার আহ্বানে ও সমন্বয়ে চলমান যশোরে ভৈরব নদের কচুরিপানা স্বেচ্ছাশ্রমে অপসারণ কার্যক্রমে অংশ নিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বিপুল সংখ্যক নেতা-কর্মী সাথে নিয়ে এই কার্যক্রমে অংশ নেন।

তারা জানান, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় তারা এ কার্যক্রমের শামিল হয়েছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, আমাদের বোন ডা. উষা ভৈরব নদের কচুরিপানা অপসারণের উদ্যোগে আমরা সংহতি জানিয়ে এ কাজে অংশ নিয়েছি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ডা. ঊষার এই কাজে উৎসাহ জোগাতে এবং পরিষ্কার কার্যক্রমে অংশ নিতে আমাদের নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা এই কাজে অংশ নিয়েছি। তিনি ভৈরব নদকে দূষণের হাত থেকে রক্ষা করতে নদের দুই পাড়ের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও বাসিন্দাদের নিজস্ব বর্জ্য নদে না ফেলার আহ্বান জানান।

আমরা চাই যশোরের তরুণ সমাজ, ছাত্র-যুবক সকলে এই কাজে এগিয়ে আসুক। পাশাপাশি রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ, এই নদীকে সচল করার জন্য সরকার যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, শামীম আক্তার, মাহমুদুল হাসান চুন্নু, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার ও যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন বনি প্রমুখ।