যশোরে অনিরাপদ ড্রামে ভোজ্য তেল বাজারজাত বন্ধে বিশেষ কর্মশালা

0
ছবি: লোকসমাজ।

জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে যশোরে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর ক্লাবের লাক্সারি কনভেনশন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ বলেন, “নিরাপদ ভোজ্য তেল এবং ভোক্তা অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধ করে সিলগালা করা বোতল বা স্বাস্থ্যসম্মত পাত্রে ভোজ্য তেল বিপণন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইরুফা সুলতানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট মুশতাক হাসান মুহঃ ইফতিকার।

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন  সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা,  প্রশাসক দেলোয়ার হোসেন যশোর চেম্বার অব কমার্সের সেক্রেটারি তানভিরুল ইসলাম সোহান,

আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং মাগুরা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং ভোজ্য তেলের মান নিয়ন্ত্রণে আধুনিক বিপণন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।