৫ হাজার লিটার ভোজ্যতেল মজুত, অর্ধ লাখ টাকা জরিমানা

মনিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে অবৈধভাবে ভোজ্যতেল মজুতসহ ভিন্ন অভিযোগে মনিরামপুর ট্রেডার্সসহ দুইটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে। বিষয়টি নিশ্চিত করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের সরকারি হাইস্কুল রোডের মেমার্স মনিরামপুর ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় সেখানে অবৈধভাবে ২৫ ব্যারেল(৫ হাজার লিটার) ভোজ্যতেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও রুটলি বিডি অনলাইন নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মনিরামপুর ট্রেডার্সের মালিক মতিয়ার রহমান অবশ্য অভিযোগের দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।