রামপালের ভোজপাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।

বুধবার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন, বিএনপি নেতা কাজী জাহিদুল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য দেন, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার জাহিদুল ইসলাম, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বাইনতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া প্রমুখ।

বক্তারা বিএনপির হাতকে শক্তিশালী করে তারেক রহমানের সরকারকে বেগবান করতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।