আটরা গিলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়

0

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি॥ আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮নং ওয়ার্ড এলাকায় ইউপি সদস্য শেখ আব্দুস সালামের নেতৃত্বে ভয়াবহ করোনা ভাইরাসের জীবানু মুক্ত রাখতে সোমবার সকাল ১১টায় ৮নং ওয়ার্ডে কোভিড-১৯ এর জীবাণুনাশক স্প্রে করা হয় । এসময় তার সাথে ছিলেন, আড়ংঘাটা থানা অফিসার্স ইনচার্জ কাজী রেজাউল করিম , ব্যাংকার শেখ ইকবাল হোসেন, শেখ আঃ কুদ্দুস, মোঃ কওসার আলী, মোঃ মিয়া খালিদ হাসান,মহাসিন, শোহানুর রহমান প্রমুখ।