বারীনগর সমাজকল্যাণ সংস্থার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

 

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ বৃহস্পতিবার যশোর সদর উপজেলার বারীনগর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও এলএফসিডিডির অর্থায়নে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কর্মসূচির ভেতর ছিল, প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত খেলাধুলা, চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাইজিন কিট ও সহায়ক উপকরণ বিতরণ প্রভৃতি।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি শফিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান, সোনালী ব্যাংক বারীনগর শাখার ব্যবস্থাপক তানিয়া আক্তার, হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সংস্থার সিবিআর দেলোয়ার হোসেন, শারমিন আক্তার, শামীমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বারীনগর সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সোহাগ হোসেন।