ইবিতে ওসমান হাদি স্মরণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

ইবি সংবাদদাতা ॥ শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ও সিরাত সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক শান্ত শিশিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য তাজমিন রহমান, নওশিন শর্মিলী প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম চারজনকে বিজয়ী ঘোষণা ও পুরস্কৃত করা হয়। এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন আবু হুরাইরা, আল মামুন, মেহেদী হাসান ও আব্দুল্লাহ পারভেজ।

অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে শান্ত শিশির বলেন, শহীদ ওসমান হাদীর স্মরণে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও দেশপ্রেম জাগ্রত করা।

বর্তমান সময়ে নিজেকে ও দেশকে এগিয়ে নিতে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তাই সবাইকে পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।