প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত ভারত; দুই জয়েও নিশ্চিত নয় সেমিফাইনাল, কঠিন সমীকরণে সূর্যকুমাররা

0
দক্ষিণ আফ্রিকার কাছে পর্যুদস্ত ভারত; সেমিফাইনালের সমীকরণে বড় ধাক্কা।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথ জটিল করে তুলেছে ভারত। ১৮৭ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হওয়ায় সূর্যকুমার যাদবদের নেট রানরেট দাঁড়িয়েছে -৩.৮। গ্রুপ ওয়ানে এখন ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে এখন কেবল জিতলেই হবে না, রানরেটের বিশাল ঘাটতিও পূরণ করতে হবে।

ভারতের জন্য এখন সমীকরণটি হলো—বাকি দুই ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারানো। এর একটিতে হারলেই বিদায় প্রায় নিশ্চিত। তবে ভারত ৪ পয়েন্ট পেলেও অন্য দলগুলোর জয়-পরাজয় এবং রানরেট মুখ্য হয়ে উঠবে। বিশেষ করে যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি দুই ম্যাচ জেতে এবং ভারত বড় ব্যবধানে দুই প্রতিপক্ষকে হারায়, তবেই সেমির পথ সুগম হতে পারে। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ে এবং ১ মার্চ ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।