ভুয়া ই–মেইল খুলে এনবিআর চেয়ারম্যানের নামে টাকা দাবি, থানায় জিডি

0
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের নামে ই–মেইল খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি চক্র। কয়েক দিন ধরেই এমন ঘটনা ঘটছে।

বিষয়টি নজরে এলের আজ মঙ্গলবার শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করে এনবিআর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই–মেইল আইডি খোলা হয়। এরপর সেই ভুয়া আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতারক চক্রের বিরুদ্ধে আজ রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডায়েরি নম্বর ২৫৮।

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হয়েছে।