আইনজীবী হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরাম। বুধবার বিকেলে ঝিনাইদহ আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিপি বীর মুক্তিযোদ্ধা এস এম মশিয়ুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি দবির হোসেন, কাজী একরামুল হক আলম, ফোরামের সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন, ফোরামের সিনিয়র সহসাধারণ সম্পাদক রিয়াাজুল ইসলাম রিয়াাজ, ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান লাকি, আকিদুল ইসলাম ও ইসলামিক ল’ ইয়ার্স ফ্রন্টের সভাপতি শফিউল আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ইসকনের ব্যানারে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তরুণ এক আইনজীবীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তাদের পুরনো চরিত্র জনসম্মুখে উন্মোচন করেছে। সভায় আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করা হয়।