তারেক রহমানের আগমন উপলক্ষে ঝিকরগাছায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর ও শার্শায় আগমন উপলক্ষে ঝিকরগাছায় লিফলেট বিতরণ ও প্রচার মিছিল হয়েছে।

রোববার ঝিকরগাছা প্রেস ক্লাব কার্যালয় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এছাড়া এদিন বিকেলে শহরে একটি প্রচার মিছিল বের হয়।

পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, মুজিবুল এলাহী মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান হোসেন কাকন, সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু।

ছাত্রবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।