জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঝিকরগাছায় খাবার বিতরণ

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ ’ এই স্লোগানে ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে। ২৩ এপ্রিল থেকে শুরু হয়েছে চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দফতরের পক্ষ থেকে ৩টি এতিমখানায় ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল এবং ১০টি অসহায় পরিবারের মাঝে ৫ কেজি চাল, ৫ কেজি ডাল, চিনি ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া একইদিন বেলা ১১টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ ইভেন্টের প্রতিযোগিতায় ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টে ৩টি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার আগামী ২৯ এপ্রিল বিতরণ করা হবে।

সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সেক্রেটারি তরিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর, সহকারী শিক্ষক আরমিন জাহান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফারুক হোসেন, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্যশিক্ষাবিদ জাকির হোসেন প্রমুখ।