ইবিতে তরুণ লেখকদের লেখা প্রদর্শনী

0

ইবি সংবাদদাতা॥ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘ লেখা প্রদর্শনী’ শুরু হয়েছে। এতে তরুণ লেখকদের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত শতাধিক লেখা প্রদর্শন করা হচ্ছে।
এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা উপাচার্যের কাছে পৌঁছে দিতে ‘মনের জানালা’ ও সংগঠনটির দ্বিমাসিক প্রকাশনা ডাকঘরের জন্যে উন্মুক্ত লেখা আহ্বানসহ নানা বুদ্ধিবৃত্তিক ও সৃষ্টিশীল কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। যা চলবে আজ ২৭ নভেম্বর পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন, ডিন কাউন্সিলের সভাপতি অধ্যাপক অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.আসাদুজ্জামান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড খন্দকার তৌহিদুল আনাম প্রমুখ।