চৌগাছায় শান্তিপূর্ণ হরতাল পালিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে এক দিনের হরতাল চৌগাছাড শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। বাজারের অধিকাংশ দোকান পাট ছিল বন্ধ, চৌগাছার সড়কগুলোতে নিয়মিয়ত ভাবে চলেনি যাত্রীবাহউ বাস। কিছু ব্যবসায়ী দেভকান খুলে বসলেও ক্রেতাা অভাবে হয়নি বেচাকেনা। স্কুল কলেজ এমনকউ অফিস, ব্যাংক, বীমাতে উপস্থিতি ছিল আগের দিনের চেয়ে কম। গোটা বাজার এলাকা ছিল থমথমে অবস্থা। যে কোনো অপ্রীতকর পরিস্থিতি মোকাবিলায় ভোর থেকেই বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় ছিল পুলিশের কঠোর নজরদারি, এছাড়া পুলিশের টহলদল সারা দিনই বাজারে তাদের টহল জোরদার করেন বলে জানা গেছে।