প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

0
ছবি: লোকসমাজ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন উপলক্ষে প্রস্ততিসভা করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এই সফর যশোরের নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরটি সফল ও সার্থক করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।