অবরোধের শেষ দিনেও যশোরে সোচ্চার বিএনপি, পুলিশি অভিযানে আটক ১৫

0

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার বিএনপির ডাকে পঞ্চম দফার অরবোধের শেষও দিনে দলীয় নেতাকমীদের স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ পালিত হয়। এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রায় তফসিলকে প্রত্যাখ্যান করে জেলার সড়ক-মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। বুধবার রাতভর এবং বৃহস্পতিবার দিনে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
এদিন যশোর-খুলনা মহাসড়কে যুবদল-ছাত্রদল বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সকাল থেকে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর-বেনাপোল মহাসড়কে শার্শা উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল মিছিল করে। যশোর-চৌগাছা সড়কে চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল দেশ রক্ষার এই কর্মসূচিতে অবস্থান নিয়ে মিছিল করে।
এদিকে বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর থেকে দলীয় নেতা-কর্মীরা রাজপথে নেমে আসেন। যশোর নগর বিএনপির ৩ ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ তফসিলকে প্রত্যাখ্যান করে শহরের ঘোপ এলাকায় মিছিল করেন। যশোর নগর যুবদল শহরের বিভিন্ন সড়কে মিছিল করে। যশোর-বেনাপোল মহাসড়কে আরবপুর ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠন মিছিল করে। যশোর-মনিরামপুর সড়কে মনিরামপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল যৌথ মশাল মিছিল করে। যশোর – মাগুরা সড়কে ইছালী ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদল মিছিল করে।
এদিকে বুধবার রাত ও বৃহস্পতিবার দিনভর পুলিশের অভিযানে যশোর নগর যুবদল নেতা সাদ্দাম হোসেন, সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়ন যুবদল নেতা শফিকুল ইসলাম, চাঁচড়া ইউনিয়ন য্বুদল নেতা হান্নান হোসেন, কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান মিলন ও তার ভাই স্বপন হোসেন, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ বিশ্বাস, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি কর্মী নফল আলী, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু সুলতান,ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, ঝিকরগাছায় পৌর বিএনপির নেতা নিজাম উদ্দিন, বাবুলর রহমান বাবলু, মাস্টার মাহাবুবুর রহমান, পৌর যুবদল নেতা জাহিদুল ইসলাম জনি, সাবেক পৌর ছাত্রদল নেতা হাসিব আশরাফ তাজসহ ১৫ জনকে আটক করে ।
বুধবার দিনের বেলা মনিরামপুর উপজেলা বিএনপি’র সদস্য আলতাফ হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভাঙচুর ও স্ত্রীর সাথে চরম চরম অসৌজন্যমূলক আচরণসহ তাকে আটকের হুমকি দেয় । এর আগে বুধবার গভীর রাতে নওয়াপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদের বাসভবনে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ এবং সকালে পুলিশি অভিযান চালিয়ে তার স্বজনদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করে। বুধবার সকাল থেকে জেলার সব রুটে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল।