মহেশপুরে পত্রিকা বিক্রেতা সুজনের ইন্তিকাল

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়ীয়া গ্রামের পত্রিকা বিক্রেতা সুজন রহমান (৩৫) ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় গাড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কিডনি রোগে অস্ত্রোপচারের পর নানা রোগে তিনি অসুস্থ ছিলেন। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজায় স্থানীয় সাংবাদিকরাসহ গ্রামের বহু মানুষ শরিক হন।