রামপালে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে ছোট ঘটনায় এক গৃহবধূর কানের দুল ছিড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূ বীথিকা বালা (৪৫)- কে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার বড় নবাবপুর গ্রামের রমেশ বালার স্ত্রী বীথিকা বালার সাথে প্রতিবেশী ইব্রাহিম ও তার স্ত্রীর সাথে সোমবার (১৫ মে) সকল ৯ টার দিকে ধান নাড়া নিয়ে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম তার বাড়িতে ডেকে নিয়ে তাকে আটকে রাখেন এবং মারপিট করে আহত করেন। এক পর্যায়ে ইব্রাহিম ওই গৃহবধূর কানের দুল ছিড়ে নেন। এতে তিনি আহত হন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইব্রাহিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, ধান নাড়াকে কেন্দ্র করে বিরোধ বাধে। আহত বীথির স্বামীসহ কয়েকজন ইব্রাহিমকেও আঘাত করে আহত করেছেন। অভিযোগ পাওয়া গেলে ফয়লাহাট ফাঁড়ির ইনচার্জের মাধ্যমে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।