ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ঘোষণাপত্র প্রকাশের দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু পালন করা হয়।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আবু হুরায়রা, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি নাসির আল সাদী, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সাইদুর রহমান, রতœা খাতুন, অ্যাডভোকেট জাহিদুর রহমান, মুজাহিদুল হক, মনির হোসেন, তরিকুল ইসলাম, হুমায়ুন কবির, অন্তর, তানাইম আহমেদ ও সাব্বির আহমেদ জুয়েল।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের পতন হয়েছে। দেশে এক নতুন ভোর উদিত হয়েছে। দেশে যাতে আর কখনো যেন আওয়ামী ফ্যাসিবাদ কায়েম না হতে পারে, সেজন্য ছাত্র-জনতা সোচ্চার রয়েছে। বক্তারা বলেন, ৫২-র ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা। দেশের জন্য সাধারণ জনতা বারবার রক্ত দিয়েছে। এবার আমাদের দেশ গড়তে হবে। চাঁদাবাজ, লুটপাট ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা দ্রুত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ঘোষণাপত্রের দাবি জানান। সমাবেশ শেষে শহরের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।