আটক ছাত্রদল নেতৃবৃন্দের মুক্তি দাবি

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হাতে আটক জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম জয়,গোলাম হাসান সানি,সহসাধারণ সম্পাদক সাগর হোসেন,সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী,ছাত্রদল নেতা সাকিব রায়হান, ইসমাইল হোসেনসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, সংগঠনটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,ফ্যাসিবাদী আগ্রাসনে সমগ্র বাংলাদেশ আজ বন্দী। ফ্যাসিবাদদের কালো থাবা থেকে মুক্তি পেতে সমগ্র জাতি আজ জেগে উঠেছে। প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ নিজেদেরে শপথ ভঙ্গ করে জনসমর্থনহীন জালিম সরকারের অবৈধ মসনদ রক্ষার কবচ হয়ে দাঁড়িয়েছে। অতীতে হামলা মামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যায়নি, আগামীতেও পারবে না। নব্বইয়ের মতই জাতীয়তাবাদী ছাত্রদলই বর্তমান স্বৈরাচারী সরকারকে বিদায় করে ছাড়বে ইনশাল্লাহ। বিবৃতিদাতারা হলেন,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান।